ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সেই সিফাতের বাসার বিদ্যুৎ বিলে অনিয়ম পায়নি পল্লী বিদ্যুৎ রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পিস্তল নিয়ে দুলাভাইকে হুমকি, শ্যালক আটক পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী তিনতলা পর্যন্ত মাটির নিচে, কাদার স্তূপে ক্ষীণ কান্না; ১০ দিন কীভাবে বেঁচে ছিলেন বৃদ্ধা? রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট প্রতারণার মামলায় হাইকোর্টে বিদিশার জামিন আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় দীপিকার ‘না’ যেখানে, প্রীতির সেখানে ১৮ ঘণ্টা! হরমুজে উত্তাপ: মার্কিন জাহাজে হামলার পর অন্যদেরও সতর্ক করে দিল ইরান
Advertise with us

৮০ মিটার গভীর কুয়ায় ৪ দিন, শেষ পর্যন্ত মিলল আলজেরীয় শিশুর মরদেহ

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬   ২৪ বার পঠিত
৮০ মিটার গভীর কুয়ায় ৪ দিন, শেষ পর্যন্ত মিলল আলজেরীয় শিশুর মরদেহ

ছবি: সংগৃহীত

আলজেরিয়ায় ৮০ মিটার গভীর একটি কুয়ায় চার দিন আটকে থাকার পর ১০ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। শনিবার সন্ধ্যায় দেশটির নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

নিহত শিশুটির নাম আইয়ুব। কর্তৃপক্ষ তার পুরো নাম প্রকাশ না করে শুধু প্রথম নাম জানিয়েছে। তাকে উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক মনোযোগ তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও শিশুটিকে জীবিত উদ্ধারের আহ্বান জানিয়ে অনেকে পোস্ট করেন।

নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানায়, শনিবার উদ্ধারকারীরা কুয়াটির ভেতর থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

ঘটনাটি ঘটে আলজেরিয়ার এল বায়াদ প্রদেশের ব্রেজিনা নামের একটি মরু এলাকায়। রাজধানী আলজিয়ার্স থেকে এলাকাটি প্রায় ৫৫০ কিলোমিটার দক্ষিণে। বাড়ির কাছেই থাকা একটি কুয়ায় পড়ে যায় আইয়ুব।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কুয়াটি ছিল শুকনো এবং ঐতিহ্যবাহী পদ্ধতিতে খনন করা। এর ব্যাস ছিল মাত্র ৪০ সেন্টিমিটার। ফলে এত সরু ও গভীর কুয়া থেকে শিশুটিকে উদ্ধার করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।

উদ্ধারকারীরা জানান, শিশুটির কাছে পৌঁছাতে তাদের ব্যাপক বেগ পেতে হয়েছে। সে মাটির পুরু স্তরের নিচে আটকে ছিল।

উদ্ধার অভিযানের বিভিন্ন ছবিতে দেখা যায়, শিশুটির কাছে পৌঁছাতে কুয়াটির পাশে ভারী যন্ত্রপাতি দিয়ে বড় গর্ত খনন করা হচ্ছে। দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। সূত্র: গালফ নিউজ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us