ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, চারজন নিহত সৌদি প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি নির্দেশনা ইঁদুরের উপদ্রব ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার বার্মিংহামের সোনালি সুপারমার্কেট মালিকের ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
Advertise with us

ইঁদুরের উপদ্রব ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার বার্মিংহামের সোনালি সুপারমার্কেট মালিকের

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬   ৩৮ বার পঠিত
ইঁদুরের উপদ্রব ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার বার্মিংহামের সোনালি সুপারমার্কেট মালিকের

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের বার্মিংহামে একটি সুপারমার্কেটে ইঁদুরের ব্যাপক উপদ্রব ঠেকাতে ব্যর্থতা এবং খাদ্যপণ্য দূষণের ঝুঁকি তৈরি করার অভিযোগে দোষ স্বীকার করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ শফিক উদ্দিন।

লজেলস রোডে অবস্থিত সোনালি সুপারমার্কেটের পরিচালক শফিক উদ্দিন খাদ্য নিরাপত্তা বিধিমালা লঙ্ঘনের ছয়টি অভিযোগে দোষ স্বীকার করেন। গত ২৭ আগস্ট বার্মিংহাম ম্যাজিস্ট্রেটস কোর্টে মামলার শুনানিতে তিনি এসব অভিযোগ স্বীকার করেন।

অভিযোগ অনুযায়ী, সুপারমার্কেটটিতে ইঁদুরের উপদ্রব নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। একই সঙ্গে খাদ্যপণ্যকে দূষণ থেকে সুরক্ষিত রাখা এবং প্রতিষ্ঠানটি যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রেও ব্যর্থতা ছিল।
আদালতে শুনানিতে বলা হয়, পুরো প্রতিষ্ঠানজুড়ে ইঁদুরের উপদ্রবের ব্যাপক প্রমাণ পাওয়া গেছে। ইঁদুরের চলাচলের কারণে বিভিন্ন পণ্য ও পণ্যের প্যাকেট দূষণের ঝুঁকিতে পড়েছিল।

প্রতিষ্ঠানের অবকাঠামোগত বিভিন্ন ত্রুটির কথাও আদালতে তুলে ধরা হয়। এর মধ্যে ছিল বাইরের দরজায় ফাঁক, ভবনের কাঠামোগত কিছু অংশে ত্রুটি, ছাদের কয়েকটি টাইল না থাকা এবং একটি খোলা ড্রেন।

শফিক উদ্দিনের বিরুদ্ধে পর্যাপ্ত কীটপতঙ্গ নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়ন না করার অভিযোগও আনা হয়। এসব অভিযোগের পাশাপাশি তিনি হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট (HACCP) নীতির ভিত্তিতে যথাযথ খাদ্য নিরাপত্তা ব্যবস্থা চালু করতে ব্যর্থ হওয়ার কথাও স্বীকার করেন।

মামলায় তার বিরুদ্ধে পরিচালক হিসেবে আরও ছয়টি একই ধরনের অভিযোগ আনা হয়েছিল। তিনিও সেসব অভিযোগে দোষ স্বীকার করেছেন।

আদালত মামলাটির সাজা ঘোষণার বিষয়টি মুলতবি করেছেন। আগামী ২৪ সেপ্টেম্বর সাজা ঘোষণা করা হবে।-বার্মিংহাম মেইল অবলম্বনে

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us