ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, মামলা ৬১টি যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, চারজন নিহত সৌদি প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি নির্দেশনা ইঁদুরের উপদ্রব ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার বার্মিংহামের সোনালি সুপারমার্কেট মালিকের ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না
Advertise with us

সৌদি প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি নির্দেশনা

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬   ১৭ বার পঠিত
সৌদি প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি নির্দেশনা

ছবি: সংগৃহীত

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টের বায়োমেট্রিক সুবিধা গ্রহণের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক করে নতুন নির্দেশনা জারি করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারীদের অতিরিক্ত উপস্থিতির কারণে কার্যালয় এলাকা ও এর চারপাশে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষের অনুরোধে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আগামী ৯ সেপ্টেম্বর বুধবার থেকে পূর্বে সময় নির্ধারণ ব্যতীত আর কোনো বায়োমেট্রিক গ্রহণ করা হবে না। ই-পাসপোর্টের বায়োমেট্রিক প্রদান প্রক্রিয়ায় অংশ নিতে সেবাগ্রহীতাদের দূতাবাসের নিজস্ব পোর্টালের লিংকের সাহায্যে আগাম তারিখ নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে যাদের আবেদনের নির্দিষ্ট তারিখ ও সময় ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে, তারা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী দূতাবাসে উপস্থিত হয়ে বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

ভিড় এড়িয়ে সুশৃঙ্খল উপায়ে পরিষেবা প্রদান নিশ্চিতের লক্ষ্যে প্রবাসীদের নির্ধারিত নীতি ও নির্দেশিকা অনুসরণ করার আহ্বান জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us