ঢাকা
১৯ জুলাই ২০২৬
শিরোনাম
দেশের মানুষকে ভয় দেখানো যাবে না: ব্যারিস্টার ফুয়াদ যে কোনো সময় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে: নাহিদ আ.লীগের স্বাভাবিক মৃত্যু হয়েছে: অলি আহমদ বিএনপি দেশের আমূল কোনো সংস্কারের পক্ষে থাকতে চায় না: মামুনুল হক গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান চার বিশ্বকাপে মিলেছে ভবিষ্যদ্বাণী, এবার যাদের চ্যাম্পিয়ন বলছে ইএ স্পোর্টস সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী ট্রল-অপবাদ দিয়ে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না: শিক্ষামন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’
Advertise with us

বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২২ জুন ২০২৬   ৮৬ বার পঠিত
বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

চলমান ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ‘ডেটা রিওয়ার্ড’ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে দেশের মোবাইল ফোন অপারেটর বাংলালিংক। এ অফারের আওতায় বিশ্বকাপের যেকোনো ম্যাচ চলাকালে নির্ধারিত বান্ডেল কিনলেই ম্যাচে হওয়া প্রতিটি গোলের বিপরীতে এক জিবি করে বোনাস ইন্টারনেট পাবেন গ্রাহকেরা।

অফারটি উপভোগ করতে ম্যাচ চলাকালে মাইবিএল অ্যাপ অথবা যেকোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) চ্যানেলের মাধ্যমে যেকোনো ৩০ দিনের ইন্টারনেট প্যাক বা মিক্সড বান্ডল কিনতে হবে গ্রাহকদের। এ জন্য আলাদা বা বিশেষ প্যাক কেনার প্রয়োজন হবে না।

প্রিপেইড ও পোস্টপেইড—উভয় ধরনের গ্রাহকেরা এ অফারটি উপভোগ করতে পারবেন। ম্যাচে যত গোল হবে, গ্রাহকেরা তত বেশি বোনাস ডেটা পাবেন। বোনাস ডেটা অর্জনের ক্ষেত্রে কোনো সর্বোচ্চ সীমা নেই এবং গ্রাহকেরা যতবার ইচ্ছা নির্ধারিত এ প্যাকগুলো কিনতে পারবেন। অর্থাৎ, ম্যাচে যত বেশি গোল, তত বেশি বোনাস ডেটা।

ম্যাচ শেষ হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে প্রতিটি ম্যাচের বোনাস ডেটা গ্রাহকের অ্যাকাউন্টে যোগ হবে।এ ডেটার মেয়াদ থাকবে সাত দিন। ফলে গ্রাহকেরা সহজেই ম্যাচের হাইলাইটস দেখতে, উদযাপনের মুহূর্তগুলো ভাগাভাগি করে নিতে এবং বিশ্বকাপের উন্মাদনার সঙ্গে যুক্ত থাকতে পারবেন।

বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, ‘আমাদের দেশে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ। প্রতি চার বছর পর বিশ্বকাপ এমন এক উপলক্ষ তৈরি করে, যা দেশের মানুষকে এক সুতোয় গেঁথে ফেলে। অন্য যেকোনো ক্রীড়া আসরের তুলনায় এ আয়োজন ঘিরে তৈরি হয় বাড়তি উৎসবের আমেজ। আমরা চেয়েছি বাংলালিংকও সেই আনন্দের অংশ হোক। ‘গোল বোনাস’ অফারের মাধ্যমে মাঠের প্রতিটি গোল আমাদের গ্রাহকদেকে আরও বেশি ডেটা উপহার দেবে। এর মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই, মাঠের প্রতিটি গোলের উচ্ছ্বাস যেন আমাদের গ্রাহকেরাও অনুভব করতে পারেন। এভাবেই আমরা তাদের সঙ্গে বিশ্বকাপের আনন্দ উদযাপন ও ভাগাভাগি করে নিতে চাই।’

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ‘গোল বোনাস’ ক্যাম্পেইনের মাধ্যমে ফুটবলপ্রেমীদের জন্য বিশ্বকাপের উত্তেজনাকে আরও উপভোগ্য করে তুলতে চায় বাংলালিংক। বিশ্বের সবচেয়ে বড় এই ফুটবল আসরকে ঘিরে কোটি মানুষের উচ্ছ্বাসের সময়ে গ্রাহকদের সঙ্গে সংযুক্ত রাখতে এবং অর্থবহ ডিজিটাল অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠানটি।এছাড়া, রাইজ, টফি ও মাইবিএল সুপার অ্যাপের বিভিন্ন সাবস্ক্রিপশন প্যাকেজের মাধ্যমে বিশ্বকাপের সবগুলো ম্যাচ উপভোগ করতে পারবেন গ্রাহকেরা। -বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031