ঢাকা
০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
পানিসম্পদমন্ত্রী এ্যানিকে নিয়ে বক্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ ডিসেম্বরে দেশে কোনো পরিস্থিতির অবনতি হলে তার দায় সরকারকেই নিতে হবে : নাহিদ ইসলাম আমার দেশ পত্রিকা একসময় আমাদের পত্রিকা ছিল, আমার দেশ এখন জামায়াতের মুখপত্র: রাশেদ খাঁন গ্যাস বন্ধের খবর ছড়িয়ে আতঙ্ক, যা বলছে পেট্রোবাংলা ‘ফ্যাসিস্ট আমলে গড়ে ওঠা অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে’ জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুরের কূটনীতিকদের বৈঠক, আলোচনায় গণভোট তিন-ছয় মাসে সব সমস্যার সমাধান সম্ভব নয়: আবদুস সালাম যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে : বিরোধীদলীয় নেতা সত্যের রাজনীতি কখনো পরাজিত হবে না, মুক্তির পর বললেন আখতারুজ্জামান রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
Advertise with us

ইউটিউবে ভিডিও দেখার সময় মোবাইল ডাটা সাশ্রয়ের সহজ উপায়

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২২ জুন ২০২৬   ১২৪ বার পঠিত
ইউটিউবে ভিডিও দেখার সময় মোবাইল ডাটা সাশ্রয়ের সহজ উপায়

ছবি: সংগৃহীত

বিনোদন থেকে শুরু করে পড়াশোনা, নানা প্রয়োজনে ইউটিউব এখন আমাদের নিত্যসঙ্গী। কিন্তু ভিডিও দেখতে দেখতে অনেক সময় হঠাৎ করেই মোবাইল ডাটা শেষ হয়ে যায়। বিশেষ করে সীমিত ডেটার প্রি-পেইড প্ল্যান ব্যবহারকারীদের জন্য এটি বড় সমস্যা। তবে ইউটিউবে এমন একটি ফিচার বা সুবিধা রয়েছে, যা সম্পর্কে খুব কম মানুষই জানেন। এই ফিচারটি ভিডিও দেখার মান খুব একটা খারাপ না করেই ইন্টারনেটের ডাটা সাশ্রয় করতে দারুণ সাহায্য করে।

ইউটিউব অ্যাপে ‘ডাটা সেভার’ নামে একটি বিশেষ অপশন রয়েছে। এর কাজ হলো ভিডিওর মান বা কোয়ালিটি এমনভাবে নিয়ন্ত্রণ করা, যাতে কম ইন্টারনেট ডাটা খরচ হয়। এই ফিচার চালু থাকলে ভিডিও তুলনামূলক কম রেজুলেশনের চলে। স্মার্টফোনের ছোট স্ক্রিনে অনেক সময় ভিডিওর মানের এই পার্থক্য খুব সহজে চোখে পড়ে না, কিন্তু ডাটা সাশ্রয়ে এর প্রভাব বেশ ভালোভাবেই বোঝা যায়।

এই ফিচার চালু করার উপায় খুব সহজ। প্রথমে আপনার স্মার্টফোনে ইউটিউব অ্যাপটি খুলুন। এরপর উপরের ডানদিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করে সেটিংস অপশনে যান। সেখানে ‘ডাটা সেভিং’ অপশনটি খুঁজে নিন এবং ‘ডাটা সেভার’ মোডটি চালু করে দিন। এরপর থেকে ইউটিউব ভিডিও চালানোর সময় স্বয়ংক্রিয়ভাবে কম ডাটা ব্যবহার করার চেষ্টা করবে।

অনেকেরই প্রশ্ন থাকতে পারে, কেন এই ফিচারের প্রয়োজন? আসলে অনেক সময় ইউটিউব ইন্টারনেটের গতির ওপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওর মান বাড়িয়ে দেয়। নেটওয়ার্ক ভালো থাকলে ভিডিও ৭২০পি বা ১০৮০পি রেজুলেশনের চলতে শুরু করে। এতে ভিডিও পরিষ্কার দেখালেও ডেটা খরচ অনেক বেড়ে যায়। আপনি যদি প্রতিদিন শর্টস দেখেন বা দীর্ঘ পডকাস্ট শোনেন, তবে এই ফিচারটি আপনার দৈনিক ডেটা সীমা শেষ হওয়া থেকে বাঁচাতে পারে।

ডাটা বাঁচাতে আরও কিছু কার্যকর কৌশল অবলম্বন করতে পারেন। যেমন, অটো-প্লে অপশনটি বন্ধ রাখা। এটি চালু থাকলে একটি ভিডিও শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়, যা অজান্তেই প্রচুর ডাটা খরচ করে। এছাড়া ওয়াইফাই সংযোগ থাকা অবস্থায় পছন্দের ভিডিও ডাউনলোড করে রাখতে পারেন, যাতে পরে ইন্টারনেট ছাড়াই সেগুলো দেখা যায়। আবার অনেক সময় ডেটা সেভার সব ক্ষেত্রে যথেষ্ট কার্যকর না হলে, ভিডিও সেটিংসে গিয়ে সরাসরি ৩৬০পি বা ৪৮০পি রেজুলেশন বেছে নিতে পারেন। মোবাইল ডাটার খরচ বাড়ার এই সময়ে ছোট ছোট এই সেটিংসগুলো বড় ধরনের সাশ্রয় করতে সাহায্য করবে।

Advertise with us
Advertise with us
Advertise with us