ঢাকা
০৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী আর্থিক খাত রাজনীতিমুক্ত করার চেষ্টা চলছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী কুশল বিনিময়ে প্রধানমন্ত্রী: ‘তোমাদের ফুটবল আছে?’ ‘নেক্সট জুম্মাবার ফুটবল দেবো, ইনশাআল্লাহ।’ যুদ্ধ যখন অনিবার্য, মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন: জহির উদ্দিন স্বপন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির হিসেবে শপথ নিলেন সেলিম উদ্দিন ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে দেওয়া হবে না : নুর আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী টুকু যে বটতলায় কোরআন তিলাওয়াতে শোকজ হতো, সেখানেই আজ শিবিরের প্রকাশনা উৎসব : ফরহাদ আমার মতো লক্ষ লক্ষ নারীর রাজনীতিতে আদর্শ বেগম খালেদা জিয়া : এনসিপি নেত্রী মিতু রাজনৈতিক আশ্রয় ছাড়া মাদক কারবার সম্ভব নয়: ইশরাক হোসেন
Advertise with us

দেশে ৩৪৫৭ সোলার ইরিগেশন স্থাপন করা হয়েছে: সংসদে জ্বালানিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২২ জুন ২০২৬   ২৬০ বার পঠিত
দেশে ৩৪৫৭ সোলার ইরিগেশন স্থাপন করা হয়েছে: সংসদে জ্বালানিমন্ত্রী

দেশে ৩৪৫৭ সোলার ইরিগেশন স্থাপন করা হয়েছে: সংসদে জ্বালানিমন্ত্রী  ছবি: সংগৃহীত

দেশে ৩ হাজার ৪৫৭টি সোলার ইরিগেশন স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সোমবার (২২ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এ কথা জানান। এদিনের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

জ্বালানিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন স্থাপন করা হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ), পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) এর প্রকল্পের মাধ্যমে সোলার ইরিগেশন সিস্টেমসমূহ স্থাপন করা হয়েছে।

তিনি জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির অন্তর্ভুক্ত শেরপুর জেলার নকলা ও নালিতাবাড়ি উপজেলায় ‘সৌরবিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে ০২টি সোলার সেচ পাম্প স্থাপন করা হয়েছে।

এছাড়াও, সমগ্র শেরপুর জেলায় আরও ৩১টি সোলার সেচ পাম্প স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

Advertise with us
Advertise with us
Advertise with us