ঢাকা
২৩ জুন ২০২৬
শিরোনাম
Advertise with us

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো মেনন-ইনুকে

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২২ জুন ২০২৬   ৪ বার পঠিত
হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো মেনন-ইনুকে

ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনে রাজধানীর বংশালে মো. মোখলেছিনকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাদের গ্রেফতার দেখানোর আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপ-পরিদর্শক মো. আশরাফ হোসেন তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ আবেদনের পক্ষে শুনানি করেন।

আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক তাদের এ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।

২০২৪ সালের ৫ আগস্ট মিছিলরত অবস্থায় চানখারপুল মোরের নাজিমউদ্দীন রোডে বাদী মো. মোখলেছিন গুলিবিদ্ধ হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়।

ওই ঘটনায় গত বছরের ১ জানুয়ারি বাদী হয়ে মোখলেছিন একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930