ঢাকা
২৩ জুন ২০২৬
শিরোনাম
Advertise with us

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? জেনে নিন উদ্ধারের নিয়ম

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২২ জুন ২০২৬   ৫ বার পঠিত
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? জেনে নিন উদ্ধারের নিয়ম

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক বা চুরি হওয়ার ঝুঁকি বাড়ছে প্রতিনিয়ত। অনেক সময় ব্যবহারকারীর অজান্তেই অ্যাকাউন্ট লগআউট হয়ে অন্যের ডিভাইসে সক্রিয় হয়ে যায়। এমন পরিস্থিতিতে অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য কয়েটি ধাপ অবলম্বন করতে হবে। যার মাধ্যমে দ্রুতই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফিরে পাওয়া সম্ভব।

যেভাবে হ্যাক হওয়া হোয়াটসঅ্যাপ ফিরে পাবেন

প্রথমে আপনার ফোনের ডায়াল প্যাড থেকে ##21# কোডটি ডায়াল করুন। এটি একটি ইউএসএসডি (USSD) কোড, যা কার্যকর করার সাথে সাথে ফোনে সক্রিয় থাকা সব ধরনের কল ফরওয়ার্ডিং ও এসএমএস ফরওয়ার্ডিং বন্ধ হয়ে যাবে। এটি অত্যন্ত জরুরি, কারণ অনেক সময় অ্যাকাউন্ট রিসেট করার সময় ওটিপি (OTP) বা লগইন কোড হ্যাকারদের কাছে চলে যায়। কল বা এসএমএস ফরওয়ার্ডিং বন্ধ করার ফলে হ্যাকাররা আর ওটিপি কোডটি পাবে না।

এরপর মেটার (Meta) অফিসিয়াল অভিযোগ জানানোর লিংকে (whatsapp.com/contact/forms/1534459096974129) গিয়ে সংশ্লিষ্ট ফর্মে আপনার তথ্য প্রদান করুন। সেখানে ‘Are you a law enforcement officer?’ প্রশ্নের উত্তরে ‘No’ নির্বাচন করুন। এরপর দেশের কোডসহ আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটি দুইবার লিখুন এবং তালিকা থেকে ‘My account has been hacked’ অপশনটি বেছে নিন। সমস্যার বর্ণনার ঘরে স্পষ্টভাবে লিখুন যে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং আপনি লগইন করতে পারছেন না। সবশেষে আপনার পূর্ণ নাম, সঠিক ইমেল আইডি এবং ইলেকট্রনিক সিগনেচারের ঘরে নিজের নাম টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করুন।

এই ফর্ম জমা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হ্যাকারের ডিভাইসে থাকা আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগআউট হয়ে যাবে। বিষয়টি আপনাকে ইমেলের মাধ্যমে নিশ্চিত করা হবে। এরপর আপনি আপনার মোবাইল নম্বর ও ওটিপি ব্যবহার করে পুনরায় নিজের অ্যাকাউন্টে লগইন করতে পারবেন। এছাড়া ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হলে মেটার সংশ্লিষ্ট হেল্প সেন্টারের লিঙ্ক ব্যবহার করে অভিযোগ জানানো সম্ভব।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930