ঢাকা
২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
গরুর নলি কিনে বাড়ি গিয়ে দেখেন ভেতরে এক্সট্রা চর্বি, আদালতে নারী ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ টাইগাররা ‘দূরদর্শী চিন্তা থেকেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেন’ নতুন ঘোষণায় কোন দেশের ওপর কত শতাংশ শুল্ক প্রস্তাব করলো যুক্তরাষ্ট্র? রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্স প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি সচিব কোরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী পাকিস্তানের জাতীয় পরিষদ পরিদর্শন করলেন স্পিকার গোপালগঞ্জ নিয়ে হাদির আশঙ্কাই আজ সত্যি হলো: জাবের বিরোধীদলীয় নেতার অস্ট্রেলিয়া সফর অত্যন্ত ফলপ্রসূভাবে সম্পন্ন করেছেন, আলহামদুলিল্লাহ : পরওয়ার
Advertise with us

গরুর নলি কিনে বাড়ি গিয়ে দেখেন ভেতরে এক্সট্রা চর্বি, আদালতে নারী

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬   ২২ বার পঠিত
গরুর নলি কিনে বাড়ি গিয়ে দেখেন ভেতরে এক্সট্রা চর্বি, আদালতে নারী

ছবি: সংগৃহীত

পরিবারের সদস্যদের জন্য শখ করে মাংসের দোকান থেকে গরুর মাংস ও নলি কিনেন লাইলী বেগম। কিন্তু বাড়িতে গিয়ে নলি কাটার পর তার চোখে পড়ে অস্বাভাবিক কিছু। নলির ভেতরে মাংস বা স্বাভাবিক উপাদানের পরিবর্তে পাওয়া যায় আলগা করে ভরা চর্বি। এতে ক্ষুব্ধ হন পুরান ঢাকার ওয়ারীর বাসিন্দা লাইলী বেগম।

বুধবার দুপুরে মাংস দোকানির কাছে বিষয়টি জানাতে গিয়েও প্রত্যাশিত সমাধান না পেয়ে উল্টো আংশিক টাকা ফেরতের প্রস্তাব ও হুমকির মুখে পড়ার অভিযোগ করেন তিনি। শেষমেশ কেনা মাংস-নলির নমুনা নিয়ে ঢাকার আদালতপাড়ায় ছুটে যান ক্ষুব্ধ এই গৃহিণী।

দুপুর ২টা থেকে ৩টার পর পর্যন্ত ঢাকা আদালত এলাকায় ঘুরতে দেখা যায় লাইলী বেগমকে। তার হাতে ছিল একটি সবুজ পলিথিন। এর মধ্যে ছিল কেনা মাংস ও নলি।

আদালতে আসা আইনজীবী ও সাধারণ মানুষের কাছে তিনি দেখাচ্ছিলেন নলির দু’টি অংশ। একটি তার ভাষায় আসল, অন্যটি নকল। তার দাবি, নলির ভেতরে চর্বি ঢুকিয়ে মাংসের নামে বিক্রি করে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে।

লাইলী বেগমের ভাষ্য, তিনি প্রতি কেজি ৮০০ টাকা দরে গরুর মাংস কিনেছিলেন। পাশাপাশি ৫৫০ টাকা দিয়ে এক কেজি নলি কেনেন। কিন্তু কেনা নলির একটি অংশের ভেতরে প্রায় এক কেজির মতো চর্বি পাওয়া গেছে বলে অভিযোগ তার।

নিজের হাতে থাকা দু’টি নমুনা দেখিয়ে লাইলী বেগম বলেন, একটি আসল নলি, অন্যটি চর্বি দিয়ে ভরা। তার দাবি, এভাবে ক্রেতাদের ঠকানো হচ্ছে।

লাইলী বেগম জানান, শুধু নিজের কেনা পণ্যের টাকা ফেরত পাওয়াই তার উদ্দেশ্য নয়। তার মতে, এ ধরনের ঘটনা চলতে থাকলে কম আয়ের মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হবেন।

তিনি বলেন, ‘এখানে ওনাদের একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। আজকে আমার কাছে টাকা আছে, আমি খেতে পারতেছি; গরিব মানুষ তো এটা খেতে পারবে না। তাদের সবাইকে ঠকানো হচ্ছে। এটা দেখে যাতে মানুষ উচিত শিক্ষা পায়।

এ বিষয়ে থানায় অভিযোগ করবেন বলে জানান তিনি। সূএ : বাংলাদেশ প্রতিদিন

Advertise with us
Advertise with us
Advertise with us