ঢাকা
২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
কোরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী পাকিস্তানের জাতীয় পরিষদ পরিদর্শন করলেন স্পিকার গোপালগঞ্জ নিয়ে হাদির আশঙ্কাই আজ সত্যি হলো: জাবের বিরোধীদলীয় নেতার অস্ট্রেলিয়া সফর অত্যন্ত ফলপ্রসূভাবে সম্পন্ন করেছেন, আলহামদুলিল্লাহ : পরওয়ার পলাতক আওয়ামী পার্টি এ দেশের লুকায়িত পার্টিকে বিপদে ফেলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, হতে হবে উৎকর্ষের কেন্দ্র: শিক্ষামন্ত্রী পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ল ৩৬ থেকে ৪৩ শতাংশ: মাহদী আমিন মজুরি ঘোষণার পরও গাজীপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৭ মেসির ভোটের তালিকায় নেই রোনালদো, সবচেয়ে বেশি পছন্দ ইনিয়েস্তাকে
Advertise with us

পাকিস্তানের জাতীয় পরিষদ পরিদর্শন করলেন স্পিকার

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬   ২০ বার পঠিত
পাকিস্তানের জাতীয় পরিষদ পরিদর্শন করলেন স্পিকার

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নেতৃত্বের সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের পার্লামেন্ট হাউস (পাকিস্তানের সংসদ ভবন) পরিদর্শন করেছেন।

বুধবার (২৫ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পাকিস্তানের জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) স্পিকার সরদার আয়াজ সাদিক, জাতীয় পরিষদের সদস্যরা এবং জাতীয় পরিষদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ পার্লামেন্ট হাউসে সফররত প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান।

পরিদর্শনকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম পার্লামেন্ট হাউসের প্রাঙ্গণে একটি ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা (হিমচাঁপা) গাছের চারা রোপণ করেন।

এ সময় স্পিকার সরদার আয়াজ সাদিক এবং বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ অনুষ্ঠানের পর পাকিস্তান ও বাংলাদেশের অগ্রগতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার পাশাপাশি ভ্রাতৃপ্রতিম দুই মুসলিম দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় স্পিকার প্রতিনিধিদলসহ জাতীয় পরিষদ হলরুমও পরিদর্শন করেন। স্পিকার সরদার আয়াজ সাদিক সফররত প্রতিনিধিদলকে জাতীয় পরিষদ হলরুমের ঐতিহাসিক তাৎপর্য এবং পাকিস্তানের সংসদের আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে অবহিত করেন।

Advertise with us
Advertise with us
Advertise with us