ঢাকা
২৪ নভেম্বর ২০২৬
Advertise with us

আবারও সাইদ খোকনকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬   ২১ বার পঠিত
আবারও সাইদ খোকনকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর নিহতের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জিজ্ঞেসাবাদের জন্য আবারও ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন পুলিশ। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক এই রিমান্ড আবেদন করেন। এ বিষয়ে  ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার উপস্থিতিতে শুনানি হবে।

এর আগে গত ১৭ নভেম্বর এ মামলায় দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওইদিন সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করে এসআরবি। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে থাকা আবদুল মোতালিব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরবর্তীতে ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এ মামলায় সাঈদ খোকন এজাহারনামীয় ২৯ নম্বর আসামি।

Advertise with us
Advertise with us
Advertise with us