ঢাকা
২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের জাতীয় পরিষদ পরিদর্শন করলেন স্পিকার গোপালগঞ্জ নিয়ে হাদির আশঙ্কাই আজ সত্যি হলো: জাবের বিরোধীদলীয় নেতার অস্ট্রেলিয়া সফর অত্যন্ত ফলপ্রসূভাবে সম্পন্ন করেছেন, আলহামদুলিল্লাহ : পরওয়ার পলাতক আওয়ামী পার্টি এ দেশের লুকায়িত পার্টিকে বিপদে ফেলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, হতে হবে উৎকর্ষের কেন্দ্র: শিক্ষামন্ত্রী পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ল ৩৬ থেকে ৪৩ শতাংশ: মাহদী আমিন মজুরি ঘোষণার পরও গাজীপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৭ মেসির ভোটের তালিকায় নেই রোনালদো, সবচেয়ে বেশি পছন্দ ইনিয়েস্তাকে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী
Advertise with us

বিরোধীদলীয় নেতার অস্ট্রেলিয়া সফর অত্যন্ত ফলপ্রসূভাবে সম্পন্ন করেছেন, আলহামদুলিল্লাহ : পরওয়ার

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬   ১৫ বার পঠিত
বিরোধীদলীয় নেতার অস্ট্রেলিয়া সফর অত্যন্ত ফলপ্রসূভাবে সম্পন্ন করেছেন, আলহামদুলিল্লাহ : পরওয়ার

ছবি: ফাইল ছবি

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর অত্যন্ত ফলপ্রসূ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, ‘মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান এমপি ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া সফর শেষে আজ সকাল সাড়ে ৯টায় ঢাকায় প্রত্যাবর্তন করেছেন। অস্ট্রেলিয়া সফরকালে তিনি নির্ধারিত সব কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করেছেন, আলহামদুলিল্লাহ।’

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার দুঃখ প্রকাশ করে বলেন, ‘অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন’ (এজেএ) নামে একটি ইহুদি সংগঠন এবং ‘অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন’ (এএইচএ) নামে একটি হিন্দু সংগঠন অস্ট্রেলিয়ায় অবস্থানরত পতিত আওয়ামী ফ্যাসিস্টদের একটি গোষ্ঠীর পরোক্ষ ইন্ধনে জামায়াত আমির ডা: শফিকুর রহমানের বিরুদ্ধে বিষোদ্গার ও অপপ্রচার চালায়। তারা মাননীয় বিরোধীদলীয় নেতার সফরসূচি বাধাগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যে অস্ট্রেলিয়া সরকারের কাছে বিবৃতি প্রদান করে। তবে অস্ট্রেলীয় সরকার তাদের সেই বিবৃতিকে গুরুত্ব দেয়নি। মহান রবের অশেষ কৃপায় জামায়াত আমির তার নির্ধারিত সব কর্মসূচি সফলভাবে সম্পন্ন করে দেশে প্রত্যাবর্তন করেছেন।

তিনি আরো বলেন, ‘মাননীয় বিরোধীদলীয় নেতার বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশী প্রবাসীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। প্রবাসী ভাই-বোনেরা অত্যন্ত আন্তরিকতার সাথে জামায়াত আমির ডা: শফিকুর রহমানকে বরণ করে নেন। তারা অত্যন্ত খোলামেলাভাবে নিজেদের মনের কথা ও প্রত্যাশার কথা মাননীয় বিরোধীদলীয় নেতার কাছে তুলে ধরেন। জামায়াত আমির তাদের সব কথা অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাদের সহযোগিতা কামনা করেন।’

Advertise with us
Advertise with us
Advertise with us