ঢাকা
২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আমরা বিশ্বাস করি, বিপদে মানুষের পাশে থাকতে হবে: ডা. জুবাইদা রহমান থাইল্যান্ডে ভিসা সহজ করার অনুরোধ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে পাঁচ বিষয়ে আলোচনা করবে এনসিপি জনগণ আ.লীগকে এক হাজার বছরেও রাজনীতির সুযোগ দেবে না: বিএনপি নেতা খোকন পদত্যাগের গুজবে ফজলুর রহমান, ‘ভুয়া সংবাদ থেকে সাবধান’ সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংস্কার পরিষদের শপথ নিলেই জাতীয় ঐক্য সম্ভব: নাহিদ ইসলাম ভারতের সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছে শেখ হাসিনা: রিজভী দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন: জহির উদ্দিন স্বপন
Advertise with us

ডিম খাওয়ার যে ৫ ভুল অভ্যাস অজান্তেই বাড়াতে পারে স্বাস্থ্যঝুঁকি

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২২ নভেম্বর ২০২৬   ৩৮ বার পঠিত
ডিম খাওয়ার যে ৫ ভুল অভ্যাস অজান্তেই বাড়াতে পারে স্বাস্থ্যঝুঁকি

ছবি: সংগৃহীত

পুষ্টিগুণে ভরপুর খাবারের তালিকায় ডিম অন্যতম। শরীরের প্রয়োজনীয় প্রোটিনের ভালো উৎস হওয়ায় অনেকেই প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম রাখেন। তবে ডিম কীভাবে খাওয়া হচ্ছে এবং দিনে কতটি খাওয়া হচ্ছে, তার ওপর এর স্বাস্থ্য উপকারিতা অনেকটাই নির্ভর করে। কিছু ভুল অভ্যাসের কারণে উপকারের বদলে শরীরে তৈরি হতে পারে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে অতিরিক্ত ডিম খাওয়া কিংবা কাঁচা ও আধাসেদ্ধ ডিম খাওয়ার অভ্যাস থেকে হতে পারে নানা সমস্যা

তাই ডিম খাওয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তাইওয়ানের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, ডিম খাওয়ার ক্ষেত্রে সাধারণ পাঁচটি ভুল এড়িয়ে চলা জরুরি।

১. প্রয়োজনের তুলনায় বেশি ডিম খাওয়া

ডিমে রয়েছে প্রচুর প্রোটিন ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান। তবে অতিরিক্ত ডিম খাওয়ার অভ্যাস কোলেস্টেরলের মাত্রায় প্রভাব ফেলতে পারে। তাইওয়ানের একটি ক্লিনিকের পরিচালক চিকিৎসক চিউ চেং-হাংয়ের মতে, কোলেস্টেরল বিপাকের ক্ষেত্রে ব্যক্তিভেদে পার্থক্য থাকায় সবার জন্য প্রতিদিন নির্দিষ্টসংখ্যক ডিম খাওয়ার পরামর্শ দেওয়া সম্ভব নয়।

তার গবেষণায় দেখা গেছে, টানা ৩০ দিন প্রতিদিন তিনটি করে ডিম খেলে খারাপ কোলেস্টেরল বা এলডিএলের মাত্রা বেড়ে যেতে পারে। এ ছাড়া ২০২০ সালে প্রকাশিত ১৭টি বৈজ্ঞানিক গবেষণার একটি পর্যালোচনায় প্রতিদিন তিনটি ডিম খাওয়ার সঙ্গে হৃদ্‌রোগের ঝুঁকির সম্ভাব্য সম্পর্ক পরীক্ষা করা হয়।

যাদের রক্তে এলডিএলের মাত্রা প্রতি ডেসিলিটারে ১৩০ মিলিগ্রাম বা তার বেশি, তাদের প্রতিদিন দুটি ডিমের বেশি না খাওয়াই ভালো। অন্যদিকে, যাদের কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক, তারা ব্যক্তিগত স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় তিন থেকে চারটি ডিম খেতে পারেন বলে তিনি উল্লেখ করেছেন।

এ ক্ষেত্রে শুধু সরাসরি খাওয়া ডিম নয়, কেক, পুডিং, ডিমের রোলসহ বিভিন্ন খাবারে ব্যবহৃত ডিমের পরিমাণও হিসাবের মধ্যে রাখতে হবে।

২. বাদামি ডিমকে বেশি পুষ্টিকর মনে করা

অনেকের ধারণা, সাদা ডিমের তুলনায় বাদামি ডিম বেশি প্রাকৃতিক ও পুষ্টিকর। তবে এই ধারণার পেছনে বৈজ্ঞানিক ভিত্তি নেই।

চিকিৎসক চিউ জানান, ডিমের খোসার রং মূলত মুরগির জাত ও খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে। খোসার রং দিয়ে ডিমের পুষ্টিগুণ নির্ধারণ করা যায় না। কোনো কোনো বাজারে বাদামি ডিমের দাম বেশি হলেও এর অর্থ এই নয় যে, সাদা ডিমের তুলনায় এতে বেশি পুষ্টি রয়েছে।

৩. কাঁচা ডিম খাওয়া

অনেকে মনে করেন, কাঁচা ডিমে বেশি পুষ্টি পাওয়া যায়। আবার কেউ কেউ কুসুম আধাসেদ্ধ রেখে ডিম খেতে পছন্দ করেন। তবে বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অভ্যাসে উপকারের চেয়ে ঝুঁকি বেশি হতে পারে।

গবেষণার তথ্য অনুযায়ী, পুরোপুরি রান্না করা ডিমের ৯০ শতাংশের বেশি প্রোটিন শরীর শোষণ করতে পারে। অন্যদিকে, কাঁচা ডিমের ক্ষেত্রে এই পরিমাণ প্রায় ৫০ শতাংশ।

এ ছাড়া কাঁচা ও আধাসেদ্ধ ডিমে সালমোনেলা নামের ব্যাকটেরিয়া থাকতে পারে। এটি খাদ্যে বিষক্রিয়া ঘটাতে পারে। বিশেষ করে গর্ভবতী নারী, শিশু, বয়স্ক ব্যক্তি এবং যাদের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল, তাদের ক্ষেত্রে সংক্রমণ গুরুতর হয়ে উঠতে পারে।

৪. ডিম পুরোপুরি সেদ্ধ না করে খাওয়া

ডিমের কুসুম নরম বা তরল রেখে খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। কিন্তু ডিম পুরোপুরি রান্না না হলে এতে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে যাওয়ার আশঙ্কা থাকে।

বিশেষজ্ঞদের মতে, ডিম ভালোভাবে সেদ্ধ বা রান্না করে খেলে সালমোনেলা সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব। তাই বিশেষ করে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের কাঁচা কিংবা আধাসেদ্ধ ডিম এড়িয়ে চলা উচিত।

৫. ডিম রান্নার নিরাপদ পদ্ধতি উপেক্ষা করা

ডিমের স্বাদ বাড়াতে অনেকে অল্প সেদ্ধ বা কাঁচা অবস্থায় খেতে পছন্দ করেন। কিন্তু নিরাপদ খাদ্যাভ্যাসের ক্ষেত্রে ডিম ভালোভাবে রান্না করা গুরুত্বপূর্ণ।

ডিম পুরোপুরি সেদ্ধ করে খাওয়াই তুলনামূলক নিরাপদ বলে মনে করেন চিকিৎসক চিউয়ে। যাদের কাছে পুরোপুরি সিদ্ধ ডিম স্বাদহীন মনে হয়, তারা স্বাদ বাড়াতে অল্প পরিমাণ সয়া সস কিংবা প্রাকৃতিক মসলা ব্যবহার করতে পারেন।

সূত্র: সামা নিউজ

Advertise with us
Advertise with us
Advertise with us