ঢাকা
২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংস্কার পরিষদের শপথ নিলেই জাতীয় ঐক্য সম্ভব: নাহিদ ইসলাম ভারতের সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছে শেখ হাসিনা: রিজভী দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন: জহির উদ্দিন স্বপন কোনো বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না ছাত্রদল: রাকিব ২০১৫ সালে হাসপাতালে চিকিৎসাধীন হাতকড়া পরা ছবি শেয়ার করলেন যুবদল নেতা নয়ন সাভার-আশুলিয়ায় কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা সাদিক কায়েমের বাড়িতে হামলার ঘটনায় জামায়াত সেক্রেটারি পরওয়ারের নিন্দা নড়াইলে সহিংসতায় মাশরাফির অর্থায়নের অভিযোগ রাশেদ খাঁনের গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেলে ছত্রভঙ্গ গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ
Advertise with us

দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন: জহির উদ্দিন স্বপন

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২২ নভেম্বর ২০২৬   ২০ বার পঠিত
দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন: জহির উদ্দিন স্বপন

ছবি: সংগৃহীত

দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, তা হবে না। এদের চিনে রাখুন। দলের নেতাকর্মীদের উদ্দেশে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদা) ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

রবিবার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, আওয়ামী লীগ সরকারের পাহাড়সম দুর্নীতির কারণে ২০২৪ সালের ৫ আগস্টের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আন্দোলন করেছিল। আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের নৈরাজ্য ও নিষিদ্ধ কার্যক্রম প্রতিহত করতে হবে। দলের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না।

তিনি আরও বলেন, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন ও বুদ্ধিজীবীরা তাদের ডাকে সাড়া দিয়েছেন। তারা বিএনপির সঙ্গে মিলে আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করবেন। গোপালগঞ্জে আওয়ামী লীগ যে নৈরাজ্য সৃষ্টি করেছিল, তা সারাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তা প্রতিহত করা হয়েছে।

আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, মহিলা দলের নেত্রী নয়ন খানম ও ফারহানা আক্তার, ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম, মহিদুল মোল্লা, যুগ্ম আহ্বায়ক আবু বকর ছিদ্দিক, যুবদল নেতা সিরাজুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত বিশ্বাস।

 

Advertise with us
Advertise with us
Advertise with us