ঢাকা
২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
থাইল্যান্ডে ভিসা সহজ করার অনুরোধ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে পাঁচ বিষয়ে আলোচনা করবে এনসিপি জনগণ আ.লীগকে এক হাজার বছরেও রাজনীতির সুযোগ দেবে না: বিএনপি নেতা খোকন পদত্যাগের গুজবে ফজলুর রহমান, ‘ভুয়া সংবাদ থেকে সাবধান’ সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংস্কার পরিষদের শপথ নিলেই জাতীয় ঐক্য সম্ভব: নাহিদ ইসলাম ভারতের সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছে শেখ হাসিনা: রিজভী দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন: জহির উদ্দিন স্বপন কোনো বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না ছাত্রদল: রাকিব ২০১৫ সালে হাসপাতালে চিকিৎসাধীন হাতকড়া পরা ছবি শেয়ার করলেন যুবদল নেতা নয়ন
Advertise with us

পদত্যাগের গুজবে ফজলুর রহমান, ‘ভুয়া সংবাদ থেকে সাবধান’

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২২ নভেম্বর ২০২৬   ২২ বার পঠিত
পদত্যাগের গুজবে ফজলুর রহমান, ‘ভুয়া সংবাদ থেকে সাবধান’

ছবি: সংগৃহীত

ভুয়া সংবাদ থেকে সাবধান থাকতে বলেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমান।

রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেজে এ সতর্কীকরণ বার্তা দেন তিনি।

ফেসবুক পোস্টে বলা হয়, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদ থেকে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের পদত্যাগের বিষয়ে একটি বিভ্রান্তিকর ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। প্রচারিত এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। এ ধরনের মিথ্যা তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।’
সবার প্রতি অনুরোধ জানিয়ে ফেসবুক বার্তায় আরও বলা হয়, ‘যাচাই না করে কোনো সংবাদ বা তথ্য বিশ্বাস কিংবা প্রচার করবেন না। বিভ্রান্তি এড়াতে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান এমপির ভেরিফায়েড ফেসবুক ও AMI TV পেজের সঙ্গে থাকুন। সত্য প্রচার করুন, মিথ্যা ও অপপ্রচার থেকে বিরত থাকুন।’

উল্লেখ্য, সম্প্রতি বিএনপিদলীয় সংসদ সদস্য ফজলুর রহমানের পদত্যাগসংক্রান্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যেখানে বলা হয়, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। তবে খবরটি যে অসত্য সেটি এবার নিজেই জানিয়ে দিলেন ফজলুর রহমান।

Advertise with us
Advertise with us
Advertise with us