ঢাকা
২০ নভেম্বর ২০২৬
শিরোনাম
লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি আগুন-সন্ত্রাস করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা যাবে না: প্রতিমন্ত্রী আমিনুল হক মার্কিন অবরোধের বিরুদ্ধে ইরানের নতুন হুঁশিয়ারি মালদ্বীপের সাথে বাংলাদেশের সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে : স্পিকার ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতে জুবাইদা রহমানের আহ্বান কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সেই খতিবের ৫ দিনের রিমান্ড আবেদন প্রধানমন্ত্রী গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিতে বললেও সেই রায়কে তোয়াক্কা করেননি : শিবির সভাপতি রাজু ভাস্কর্যে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ, শেখ হাসিনার ফাঁসির দাবি
Advertise with us

লিপবাম ব্যবহারের পরও ঠোঁট ফাটে কেন?

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬   ৩২ বার পঠিত
লিপবাম ব্যবহারের পরও ঠোঁট ফাটে কেন?

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক :শীতকালে ঠোঁট ফাটা রোধে কমবেশি সবাই লিপবাম ব্যবহার করেন। তবে কেউ কেউ তো ঘণ্টায় ঠোঁটে বেশ কয়েকবার লিপবাম ব্যবহার করে থাকেন। ঠোঁটের বাড়তি যত্নে বিভিন্ন প্রোডাক্ট অদলবদলও করেন। এতকিছুর পরও অনেকের ঠোঁট শুষ্কই থেকে যায়। কেন এমন হয়? চলুন জেনে নিই কারণগুলো-

লিপবামের উপাদান: অনেক লিপবামে এমন কিছু উপাদান থাকে যেগুলো ঠোঁটের কোমল ত্বকে জ্বালা সৃষ্টি করতে পারে। কিছু লিপ বামে মেন্থল, কর্পূর, ফেনল, সুগন্ধি বা স্যালিসাইলিক অ্যাসিডের মতো উপাদান থাকে। সেসব উপাদান ঠোঁটের সংবেদনশীল ত্বকে জ্বালাপোড়া বা অ্যালার্জি সৃষ্টি করে। ফলে লিপবাম লাগানোর কিছুক্ষণ পরই অনেকের ঠোঁট শুষ্ক হয়ে যায়, টানটান বা অস্বস্তি অনুভব হয়।

ঠোঁট চাটার অভ্যাস: অনেকেরই জিভ দিয়ে ঠোঁট চাটার অভ্যাস রয়েছে। বারবার ঠোঁট চাটার ফলে ত্বকে লাগা লালা দ্রুত বাষ্পীভূত হয়ে ত্বকের পৃষ্ঠ থেকে আর্দ্রতা কেড়ে নেয়। এছাড়া,  সদ্য চাটা ঠোঁটে লিপবাম ব্যবহারে লালা এবং এর হজমকারী এনজাইমগুলো ত্বকের সঙ্গে আটকে যেতে পারে। এতে ঠোঁটে জ্বালাপোড়া হয়।

ত্বকের খসখসে অংশ খোঁচানো: ত্বকের খসখসে অংশ খুঁটিয়ে তোলার সময় মৃত ত্বকের সঙ্গে সুস্থ উপরিভাগের ত্বকও তুলে ফেলার আশঙ্কা থাকে। এতে ঠোঁটের সুরক্ষামূলক স্তর ক্ষতিগ্রস্ত হয়ে প্রদাহকে দীর্ঘায়িত করতে পারে বলে। ইন্টারন্যাশনাল জার্নাল অফ কসমেটিক সায়েন্সে প্রকাশিত একটি প্রতিবেদন এই তথ্য জানা গেছে।

পারিপার্শ্বিক অবস্থার গুরুত্বপূর্ণ: কম আর্দ্রতা, ঠান্ডা আবহাওয়া এবং ঘরের ভেতরের হিটিং ঠোঁট থেকে আর্দ্রতা হারানোর পরিমাণ বাড়িয়ে দেয়। আর এই কারণে শীতকালে ঠোঁট ফাটার সমস্যা সাধারণ বেশি হয়।

এসপিএফ-যুক্ত লিপবাম: দিনের বেলায়  এসপিএফ ৩০ বা তার বেশি যুক্ত লিপবাম বেছে নিন। বিশেষ করে রোদ থেকে নিচের ঠোঁটের সুরক্ষা বেশি গুরুত্বপূর্ণ। কেননা, এটি উল্লেখযোগ্য পরিমাণে ইউভি রশ্মির সংস্পর্শে আসে।

Advertise with us
Advertise with us
Advertise with us