ঢাকা
২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
কোনো বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না ছাত্রদল: রাকিব ২০১৫ সালে হাসপাতালে চিকিৎসাধীন হাতকড়া পরা ছবি শেয়ার করলেন যুবদল নেতা নয়ন সাভার-আশুলিয়ায় কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা সাদিক কায়েমের বাড়িতে হামলার ঘটনায় জামায়াত সেক্রেটারি পরওয়ারের নিন্দা নড়াইলে সহিংসতায় মাশরাফির অর্থায়নের অভিযোগ রাশেদ খাঁনের গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেলে ছত্রভঙ্গ গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ এপিসি থেকে ফেলে শিক্ষার্থী ইয়ামিন হত্যা: ১৯ আসামির বিচার শুরু শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী
Advertise with us

টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২২ নভেম্বর ২০২৬   ৩৬ বার পঠিত
টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

ছবি: ফাইল ছবি

সোমবার ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস পাইপলাইনের মেরামত ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য গ্যাস সরবরাহে এই বিঘ্ন ঘটবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রবিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধামরাই ডিআরএসের মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য এর আওতাধীন ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাঁটুরিয়া, মানিকগঞ্জ সদর ও শিবালয় এলাকায় সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া গ্যাস সরবরাহ বন্ধ থাকার পাশাপাশি তৎসংলগ্ন ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Advertise with us
Advertise with us
Advertise with us