ঢাকা
২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
থাইল্যান্ডে ভিসা সহজ করার অনুরোধ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে পাঁচ বিষয়ে আলোচনা করবে এনসিপি জনগণ আ.লীগকে এক হাজার বছরেও রাজনীতির সুযোগ দেবে না: বিএনপি নেতা খোকন পদত্যাগের গুজবে ফজলুর রহমান, ‘ভুয়া সংবাদ থেকে সাবধান’ সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংস্কার পরিষদের শপথ নিলেই জাতীয় ঐক্য সম্ভব: নাহিদ ইসলাম ভারতের সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছে শেখ হাসিনা: রিজভী দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন: জহির উদ্দিন স্বপন কোনো বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না ছাত্রদল: রাকিব ২০১৫ সালে হাসপাতালে চিকিৎসাধীন হাতকড়া পরা ছবি শেয়ার করলেন যুবদল নেতা নয়ন
Advertise with us

জনগণ আ.লীগকে এক হাজার বছরেও রাজনীতির সুযোগ দেবে না: বিএনপি নেতা খোকন

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২২ নভেম্বর ২০২৬   ২০ বার পঠিত
জনগণ আ.লীগকে এক হাজার বছরেও রাজনীতির সুযোগ দেবে না: বিএনপি নেতা খোকন

ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত শক্তি। দেশ থেকে পালিয়ে যাওয়া এই অপশক্তি বিদেশে বসে উসকানি দিয়ে দেশে নৈরাজ্য, অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।

তিনি বলেন, দেশের জনগণ গণঅভ্যুত্থানে পতিত দল ও নিষিদ্ধ ঘোষিত দলকে আগামী এক হাজার বছরেও আর রাজনীতি করার সুযোগ দেবে না।

রোববার (২২ নভেম্বর) বিকেলে নরসিংদী পৌরসভার সামনে নরসিংদী সদর উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খায়রুল কবির খোকন বলেন, সারা দেশ থেকে ভাড়া করা দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের নিয়ে গিয়ে গোপালগঞ্জে তাণ্ডব চালানো হয়েছে। দুষ্কৃতকারীরা টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে। এছাড়াও গত নির্বাচনে গোপালগঞ্জ থেকে বিপুল ভোটে বিজয়ী বিএনপির দুই সংসদ সদস্য জিলানি এবং সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। শুধু তাই নয়, নড়াইলে বিএনপির দুই জন এবং ফরিদপুরে একজন নেতাকর্মীকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন সারা দেশে বিচ্ছিন্নভাবে চোরাগুপ্তা হামলা, ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগ করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। তারা বিশৃঙ্খলা করলেও আমরা কেউ আইন হাতে তোলে নেব না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করছি এবং আগামীতেও রাজপথে তাদের প্রতিহত করা হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলার মাটিতে আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না।

নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি একে এম গোলাম কবির কামালের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহসভাপতি ভিপি জলিল, হারুন অর রশিদ, রশিদ নওশের, যুগ্ন সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ।

সমাবেশ শেষে পৌরসভার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিক্ষা চত্বরে গিয়ে শেষ হয়।

Advertise with us
Advertise with us
Advertise with us