ঢাকা
২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাভার-আশুলিয়ায় কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা সাদিক কায়েমের বাড়িতে হামলার ঘটনায় জামায়াত সেক্রেটারি পরওয়ারের নিন্দা নড়াইলে সহিংসতায় মাশরাফির অর্থায়নের অভিযোগ রাশেদ খাঁনের গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেলে ছত্রভঙ্গ গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ এপিসি থেকে ফেলে শিক্ষার্থী ইয়ামিন হত্যা: ১৯ আসামির বিচার শুরু শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রতিপক্ষের মুখে বল মারলেন, মেসিকে লাল কার্ড না দেওয়া কি অবিচার করা হলো? প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক সোমবার
Advertise with us

আইইডি বোমা, বিস্ফোরক তৈরির  সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার ,আটক ২

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২২ নভেম্বর ২০২৬   ৩৬ বার পঠিত
আইইডি বোমা, বিস্ফোরক তৈরির  সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার ,আটক ২

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে শতাধিক আইইডি বোমা, বিস্ফোরক তৈরির বিপুল সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুই টমটম চালককে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার রামু সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম।

শনিবার  রাতে টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামে সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, দেশের চলমান পরিস্থিতিতে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে এসব বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র সংগ্রহ করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার রামু সেক্টরের আওতাধীন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এ বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে শতাধিক আইইডি বোমা, স্টিল বডি, বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, বৈদ্যুতিক তার, উন্নতমানের টুলস বক্স, একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশা জব্দের পাশাপাশি দুই চালককে আটক করে বিজিবি।

বিজিবি আরও জানায়, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us