ঢাকা
২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংস্কার পরিষদের শপথ নিলেই জাতীয় ঐক্য সম্ভব: নাহিদ ইসলাম ভারতের সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছে শেখ হাসিনা: রিজভী দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন: জহির উদ্দিন স্বপন কোনো বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না ছাত্রদল: রাকিব ২০১৫ সালে হাসপাতালে চিকিৎসাধীন হাতকড়া পরা ছবি শেয়ার করলেন যুবদল নেতা নয়ন সাভার-আশুলিয়ায় কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা সাদিক কায়েমের বাড়িতে হামলার ঘটনায় জামায়াত সেক্রেটারি পরওয়ারের নিন্দা নড়াইলে সহিংসতায় মাশরাফির অর্থায়নের অভিযোগ রাশেদ খাঁনের গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেলে ছত্রভঙ্গ
Advertise with us

ভারতের সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছে শেখ হাসিনা: রিজভী

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২২ নভেম্বর ২০২৬   ২১ বার পঠিত
ভারতের সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছে শেখ হাসিনা: রিজভী

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বললেন, আল্লাহ তায়ালা ফেরাউনকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিয়েছিল। এ-ও (শেখ হাসিনা) সমুদ্রের মধ্যে ডুবে গেছে, ভারতের সমুদ্রে। দেখা যায় না তাকে, তার লোকদের মাধ্যমে বিভিন্ন বার্তা আসে, সে-ও নাকি বিভিন্ন বার্তা দেয়। তারা যে বার্তা দেয় সেই বার্তা হিংস্র বার্তা, এই বার্তা রক্তপাত ঘটানোর বার্তা।

আজ  বিকেলে সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর মতিঝিলের ব্রাদার্স ক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তাদের (আওয়ামী লীগ) কাছে অনেক টাকা। বাংলাদেশ ব্যাংকের লুট করা টাকা, মেট্রোরেলের টাকা, পদ্মা সেতু-মেগা প্রকল্পের লুট করা টাকা তাদের কাছে। অনেকে বলে— বিকাশে একটা ককটেল মারার জন্য না কি ১০ হাজার-২০ হাজার টাকা দেয়া হচ্ছে। টোকাই, মাদকসেবী ও কিশোর গ্যাংদের এসব টাকা দেয়া হয়।

তিনি বলেন, শেখ হাসিনার একটাই নেশা, প্রতিশোধ আর রক্তের নেশা। পালিয়ে যাওয়ার পরও তার রক্তের নেশা যায়নি। বিভিন্ন জায়গায় ককটেল-অগ্নিসন্ত্রাস করা হচ্ছে। গ্রামীণ ব্যাংকের ৮০টি শাখায় পেট্রোলবোমা-আগুন দিয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ দলের বিভিন্ন নেতা-কর্মীদের বাড়িতে আগুন দিয়েছে। কিন্তু আগুন-সন্ত্রাসের জবাবে বিএনপি কোনো হিংস্র কাজ করেনি। প্রধানমন্ত্রী তারেক রহমান পারতেন নিষ্ঠুরভাবে সেগুলো দমন করতে, কিন্তু তিনি তা করেননি। যারা রক্ত চুষে নিচ্ছে, তাদের আইনের আওতায় এনে বিচার করা দরকার।

পার্লামেন্টে আইন করা উচিত— আওয়ামী লীগ জাতীয় শয়তান, তাদের ব্যাপারে এই আইন করা উচিত। আর শয়তানের কোথাও কোনো জায়গা নেই। ক্ষমতার জোরে বেআইনিভাবে সম্পদ করেছে শেখ হাসিনা। জনগণের সঙ্গে যারা দুশমনি করেছে, নতুন করে এ দেশে তাদের রাজনীতি করার সুযোগ নেই-উল্লেখ করেন তিনি।

Advertise with us
Advertise with us
Advertise with us