ঢাকা
০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম বার্ষিক অধিনায়ক সম্মেলন গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার নিরলস কাজ করছে : এলজিআরডি প্রতিমন্ত্রী পিপিপি পদ্ধতিতে ঢাকার পাঁচ হাসপাতালে চিকিৎসাসেবা চালুর উদ্যোগ : স্বাস্থ্যমন্ত্রী খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি ‘শিল্প বাঁচলে দেশ বাঁচবে, আর শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে’ এটিই জামায়াতের মূলনীতি: পরওয়ার হারাম এলাকায় যেসব কাজ করা যায় না টানা ৩ মাস রাজপথ পাহারা দিতে বললেন রাশেদ খাঁন ১৩২ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
Advertise with us

তোয়ালে ব্যবহারের সঠিক নিয়ম জানেন তো?

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬   ২০ বার পঠিত
তোয়ালে ব্যবহারের সঠিক নিয়ম জানেন তো?

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক :গোসলের পর শরীর মুছেই তোয়ালেটি আমরা বারান্দায় মেলে দিই। পরদিন একই তোয়ালে ব্যবহার করি। কখনো এই তোয়ালেটি শুকনো থাকে, কখনও ভেজা বা স্যাঁতসেঁতে। এভাবেই চলতে থাকে বেশ কয়েকদিন। তবে আপনি জানেন কি খালি চোখে পরিষ্কার মনে হওয়া তোয়ালেটির ভাঁজে ক্ষতিকর সব জীবাণু লুকিয়ে থাকতে পারে?

চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের বংশবৃদ্ধির আদর্শ জায়গা ভেজা বা স্যাঁতসেঁতে তোয়ালে। সচেতন না হলে এই তোয়ালে থেকেই শরীরে ছড়াতে পারে মারাত্মক চর্মরোগ। তাই তোয়ালে ব্যবহার, ধোয়া ও ফেলা দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা জরুরি-

তোয়ালে কত দিন পর পর পরিষ্কার করবেন?

চিকিৎসকদের মতে, প্রতি ৩ থেকে ৪ বার ব্যবহারের পর তোয়ালে ভালোভাবে ধুয়ে ফেলা উচিত। বিশেষ করে সেটি যদি পুরোপুরি না শুকায় বা স্যাঁতসেঁতে থাকে।

কেননা, তোয়ালে দিয়ে শরীর মোছার সময় তাতে মরা চামড়া, ঘাম ও তেল জমা হয়। নিয়মিত না পরিষ্কার না করলে এগুলো থেকে ত্বকে র‌্যাশ বা ব্রণের সমস্যা দেখা দেয়।

ভেজা তোয়ালে শুকানোর সঠিক নিয়ম

গোসল বা হাত-মুখ মোছার পর তোয়ালে কখনোই বাথরুমে বা ঘরের কোণায় ফেলে রাখবেন না। বাথরুমের আর্দ্র পরিবেশে জীবাণু খুব দ্রুত ছড়ায়। তাই সআলো-বাতাস চলাচল করে এমন উন্মুক্ত স্থানে তোয়ালেটি মেলে দিন। সম্ভব হলে শুকিয়ে নিন কড়া রোদে।

তোয়ালেটি কখন ফেলে দেওয়া উচিত?

ধোয়ার পরেও যদি তোয়ালে থেকে ভ্যাপসা বা দুর্গন্ধ বের হয় তবে সেটি ফেলা দেওয়া উচিত। অনেক সময় তোয়ালেতে স্থায়ী দাগ বা ফাঙ্গাস পড়ে যায়। তখন সেটি ব্যবহার করা অনুচিত।

অনেকদিন ব্যবহারের ফলে তোয়ালের সুতা উঠে সেটি খসখসে ও শক্ত হয়ে যায় এবং পানি শুষে নেওয়ার ক্ষমতাও কমে যায়। তখন সেটি ব্যবহার করা বাদ দিতে হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us