ঢাকা
২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আমরা বিশ্বাস করি, বিপদে মানুষের পাশে থাকতে হবে: ডা. জুবাইদা রহমান থাইল্যান্ডে ভিসা সহজ করার অনুরোধ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে পাঁচ বিষয়ে আলোচনা করবে এনসিপি জনগণ আ.লীগকে এক হাজার বছরেও রাজনীতির সুযোগ দেবে না: বিএনপি নেতা খোকন পদত্যাগের গুজবে ফজলুর রহমান, ‘ভুয়া সংবাদ থেকে সাবধান’ সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংস্কার পরিষদের শপথ নিলেই জাতীয় ঐক্য সম্ভব: নাহিদ ইসলাম ভারতের সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছে শেখ হাসিনা: রিজভী দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন: জহির উদ্দিন স্বপন
Advertise with us

নতুন লুকে অপু বিশ্বাস, মুগ্ধ ভক্তরা

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২২ নভেম্বর ২০২৬   ৩৮ বার পঠিত
নতুন লুকে অপু বিশ্বাস, মুগ্ধ ভক্তরা

ছবি: সংগৃহীত

ঢালিউডের পর্দায় তাকে নানা রূপে দেখেছেন দর্শক। কখনো রোমান্টিক নায়িকা, কখনো আবার গ্ল্যামারাস চরিত্রে। এবার ভিন্ন এক লুকে ধরা দিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। নীলাভ স্বচ্ছ জলে কালো সুইমস্যুটে তার আবেদনময়ী উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের। মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর সেই ছবিগুলো।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে একসঙ্গে আটটি ছবি প্রকাশ করেন অপু। ছবিগুলোতে কখনো গলা পর্যন্ত পানিতে ডুবে, কখনো নানা ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় তাকে। জলের সঙ্গে চোখেমুখের অভিব্যক্তির মেলবন্ধনে ছবিগুলোতে তৈরি হয়েছে ভিন্ন এক সৌন্দর্য।

ছবির সঙ্গে ছোট্ট ক্যাপশনে অপু লেখেন, ‘আমার আমি’। আর এতেই যেন ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। পোস্ট প্রকাশের মাত্র ৩০ মিনিটের মধ্যেই প্রতিক্রিয়ার সংখ্যা ছাড়িয়ে যায় সাড়ে সাত হাজার। মন্তব্যও জমা পড়ে ছয় শতাধিক।

এদিকে দীর্ঘদিন ধরেই অভিনয়ে তুলনামূলক অনিয়মিত অপু বিশ্বাস। সিনেমার পর্দার চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজ এবং নিজের ব্যবসা নিয়েই বেশি ব্যস্ত সময় কাটছে তার। পাশাপাশি ছেলে আব্রাম খান জয়কে ঘিরেও রয়েছে নানা ব্যস্ততা। সামাজিক যোগাযোগমাধ্যমই এখন ভক্তদের সঙ্গে তার যোগাযোগের অন্যতম মাধ্যম।

তবে বড় পর্দায় ফেরার প্রস্তুতিও একেবারে থেমে নেই। কিছুদিন আগে নেপালে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন অপু। কিন্তু সিনেমাটির নায়ক গ্রেফতার হওয়ায় কাজটি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কবে নাগাদ সিনেমার বাকি কাজ শেষ হবে, আর কবে এটি মুক্তি পাবে, তা এখনো নিশ্চিত নয়।

Advertise with us
Advertise with us
Advertise with us