ঢাকা
২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে আমান-শিমুল বিশ্বাস অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ঋণের বোঝায় চীনের বাজেট সংকুচিত, স্তিমিত হচ্ছে অর্থনৈতিক গতি? পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ ২৩ নভেম্বরের মধ্যে মজুরি প্রস্তাব না দিলে আইনি পথে এগোবে বোর্ড: চেয়ারম্যান বিএনপির মিছিলে হামলা চালিয়ে ৩ মোটরসাইকেলে আগুন, আহত ৫ ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে দেশকে তাবেদার রাষ্ট্র হতে দেব না: প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা: পাটওয়ারী জামায়াতকে ঠেকাতে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে লিয়াজো করেছিল: সাদিক কায়েম
Advertise with us

‘মাতৃভূমি’-র সেটে রাঁধুনি হয়ে উঠলেন সালমান খান

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২১ নভেম্বর ২০২৬   ৩৫ বার পঠিত
‘মাতৃভূমি’-র সেটে রাঁধুনি হয়ে উঠলেন সালমান খান

ছবি: সংগৃহীত

তারকা তো অনেকেই আছেন, তবে সালমান খান যেন সবার চেয়ে আলাদা। কয়েক দশক ধরে তার ব্যক্তিত্ব, সহজাত আকর্ষণ আর পর্দায় উপস্থিতি তাকে হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় সুপারস্টারে পরিণত করেছে। ঈদ, জন্মদিন হোক, কিংবা মুম্বাইয়ে তার বাড়ির বাইরে কেবল এক ঝলক দেখা পাওয়ার সুযোগ—সব ক্ষেত্রেই ‘ভাইজান’-কে এক নজর দেখার জন্য মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে ভিড় জমান অগণিত ভক্ত।

সুপারস্টারের এই ভাবমূর্তির আড়ালে সালমানের আরেকটি দিকও রয়েছে, যা কেবল তার সঙ্গে কাজ করা মানুষরাই কাছ থেকে দেখার সুযোগ পান। ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ চলচ্চিত্রে তার সহ-অভিনেত্রী হীরা সোহাল, সালমানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেছেন। হীরার মতে, সালমানের আন্তরিকতা ও বিনয় ‘এই ইন্ডাস্ট্রিতে অতুলনীয়’।

অপূর্ব লাখিয়া পরিচালিত আসন্ন এই চলচ্চিত্রে একজন সৈনিকের স্ত্রীর চরিত্রে অভিনয় করা হীরা ‘ভ্যারাইটি ইন্ডিয়া’-কে জানিয়েছেন, সালমানের সঙ্গে কাজ করাটা ছিল তার কাছে ‘স্বপ্ন পূরণের মতো’। এই অভিনেত্রী সিনেমাটি নিয়ে কাজ করার সময়ের একটি মুহূর্তের কথাও স্মরণ করেছেন।

তিনি জানান, যখন ‘মাতৃভূমি’ চলচ্চিত্রের পুরো দল একসঙ্গে খাবার খেতে বসেছিল। তখন সালমান নিজে প্রায় ২০ জনের জন্য খাবার প্রস্তুত করেছিলেন এবং সবাইকে পরিবেশনও করেছিলেন। কল্পনা করতে পারেন, সালমান খান সবার জন্য সবকিছু করছেন? তিনি নিজে ‘ভেল’ (এক ধরনের খাবার) তৈরি করে প্রায় ২০ জনকে পরিবেশন করলেন। এমনকি খাবারটি কেমন হয়েছে, তা-ও বারবার খোঁজ নিচ্ছিলেন।

হীরা সোহাল জানালেন, সালমান খানের বিনয় তার মনে গভীর ছাপ ফেলেছে। ‘মাতৃভূমি’ সিনেমার সেটে সালমান খানের কাছ থেকে কী শিখেছেন এ প্রসঙ্গে হীরা বলেন, সালমানের পেশাদারিত্ব এবং ছোটখাটো বিষয় খেয়াল করার ক্ষমতা তাকে মুগ্ধ করেছে। তিনি ‘ভ্যারাইটি ইন্ডিয়া’-কে বলেন, আমি তার কাছ থেকে যা শিখেছি, তা হলো পর্যবেক্ষণ করার শিল্প। তার পেশাদারিত্ব অসাধারণ। তার ব্যক্তিত্বের যে আভা, তা তো সবাই জানেই; তবে সেটে তাকে খুব বেশি কিছু করতে হয় না। এমনকি দীর্ঘ সংলাপও তিনি খুব দ্রুত শেষ করে ফেলেন।

তিনি আরও বলেন, সালমান তার চারপাশের মানুষের সঙ্গে যেভাবে আচরণ করেন, তার এই দৃষ্টিভঙ্গি ছিল ‘হৃদয়স্পর্শী’। এই অভিনেত্রী আরও বলেন, মানুষের সঙ্গে তার আচরণ এবং সবার প্রতি তার যত্ন নেওয়ার ধরন এসব ভাষায় প্রকাশ করার মতো নয়। এত বড় তারকা হওয়া সত্ত্বেও, তিনি তার সহ-অভিনেতা ও কলাকুশলীদের ছোটখাটো বিষয়েরও খেয়াল রাখেন। এটি আমাকে সত্যিই অনুপ্রাণিত করেছে।

হীরা জানান, সালমান সেটে উপস্থিত সবাইকে উপহার হিসেবে ঘড়ি দিয়েছেন। প্রতিটি ঘড়ির আনুমানিক মূল্য ২ লাখ থেকে ৬ লাখ টাকার মধ্যে। এই ঘড়িগুলো ‘কাপুর ওয়াচ কোম্পানি’ থেকে সংগ্রহ করা হয়েছিল। ‘মাতৃভূমি’ সিনেমার এক কলাকুশলীও সালমানের দেওয়া এই বিশেষ উপহার পাওয়ার পর ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন।

অপূর্ব লাখিয়া পরিচালিত ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমায় সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। সিনেমাটিতে যুদ্ধক্ষেত্রের বাইরে সেনা সদস্যদের জীবনকে তুলে ধরা হয়েছে। সিনেমাটি আগামী ৪ ডিসেম্বর মুক্তি পাবে।

Advertise with us
Advertise with us
Advertise with us