ঢাকা
২১ নভেম্বর ২০২৬
শিরোনাম
লীগ রুখতে না পারলে সরকারের পদত্যাগ করা উচিত: শিবির সভাপতি অস্ট্রেলিয়া পৌঁছেছেন জামায়াত আমির দেশের যেসব অপরাধী মানুষ হত্যা করে পালিয়ে গেছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান গোপালগঞ্জের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সহযোগিতা চাইলেন আইজিপি ‘প্রধানমন্ত্রীর কাছে রাজনীতির শক্তি ক্ষমতার আড়ম্বর নয়, গণমানুষের সমর্থন’: মাহদী আমিন সরকার ব্যর্থ হলে ফ্যাসিবাদ ঠেকাবে ১১ দলীয় ঐক্য: মামুনুল হক আ.লীগ কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না: জামায়াত নেতা আজহারুল যারা আ. লীগের গুণগান গায়, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে: ডিএসসিসি প্রশাসক
Advertise with us

বিশ্বের ১০০ তারকার তালিকায় শাহরুখ, প্রথম দশে যারা

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬   ৩৩ বার পঠিত
বিশ্বের ১০০ তারকার তালিকায় শাহরুখ, প্রথম দশে যারা

ছবি: সংগৃহীত

বিশ্বের সর্বকালের সেরা ১০০ সিনেমার তারকার তালিকায় জায়গা পেয়েছেন শাহরুখ খান। আন্তর্জাতিক বিনোদন সাময়িকী ‘ভ্যারাইটি’ প্রকাশিত এই তালিকায় ৯২ নম্বরে রয়েছেন তিনি।

তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতাও শাহরুখ। তিনি পেছনে ফেলেছেন জোয়াকিন ফিনিক্স, এমা স্টোন ও জেন্ডায়ার মতো হলিউড তারকাদের।

সম্প্রতি ‘১০০ গ্রেটেস্ট মুভি স্টারস অব অল টাইম’ শিরোনামে তালিকাটি প্রকাশ করেছে ‘ভ্যারাইটি’। চার দশকের অভিনয়জীবন, পর্দায় উপস্থিতি এবং দর্শকদের মধ্যে দীর্ঘদিনের জনপ্রিয়তার স্বীকৃতি হিসেবেই এই তালিকায় জায়গা পেয়েছেন শাহরুখ।

তালিকায় শাহরুখের ঠিক পরেই ৯৩ নম্বরে রয়েছেন ‘জোকার’খ্যাত অভিনেতা জোয়াকিন ফিনিক্স। এমা স্টোন আছেন ৯৪ নম্বরে, আর জেন্ডায়ার অবস্থান ৯৮।

তালিকার প্রথম স্থানে রয়েছেন মেরিলিন মনরো। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে হামফ্রে বোগার্ট ও চার্লি চ্যাপলিন।

শাহরুখকে তালিকায় জায়গা দেওয়ার কারণ হিসেবে ‘ভ্যারাইটি’ উল্লেখ করেছে তার দীর্ঘ অভিনয়জীবন ও পর্দায় স্বতন্ত্র উপস্থিতির কথা। চার দশকের বেশি সময়ে ৯০টিরও বেশি সিনেমায় অভিনয় করে ভারতীয় দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। অভিনয়ের ধরন, পর্দায় বড় মাপের উপস্থিতি, নাটকীয়তা এবং নিজের সম্পর্কে রসিকতা করার ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে বলেও উল্লেখ করা হয়েছে।

শাহরুখের দীর্ঘ অভিনয়জীবনের প্রতিনিধিত্ব করতে সাময়িকীটি বেছে নিয়েছে সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ সিনেমাকে। ২০০২ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে দেবদাস চরিত্রে অভিনয় করেন শাহরুখ। তার বিপরীতে ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও মাধুরী দীক্ষিত। আরও অভিনয় করেছিলেন জ্যাকি শ্রফ ও কিরণ খের। শাহরুখের ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য সিনেমা হিসেবে বিবেচিত হয় এটি।

তালিকার প্রথম দশে রয়েছেন মেরিলিন মনরো, হামফ্রে বোগার্ট, চার্লি চ্যাপলিন, জ্যাক নিকলসন, ক্যাথরিন হেপবার্ন, সিডনি পোয়াটিয়ে, মার্লন ব্র্যান্ডো, টম ক্রুজ, তোশিরো মিফুনে ও বারব্রা স্ট্রাইস্যান্ড।

Advertise with us
Advertise with us
Advertise with us