ঢাকা
২১ নভেম্বর ২০২৬
শিরোনাম
লীগ রুখতে না পারলে সরকারের পদত্যাগ করা উচিত: শিবির সভাপতি অস্ট্রেলিয়া পৌঁছেছেন জামায়াত আমির দেশের যেসব অপরাধী মানুষ হত্যা করে পালিয়ে গেছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান গোপালগঞ্জের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সহযোগিতা চাইলেন আইজিপি ‘প্রধানমন্ত্রীর কাছে রাজনীতির শক্তি ক্ষমতার আড়ম্বর নয়, গণমানুষের সমর্থন’: মাহদী আমিন সরকার ব্যর্থ হলে ফ্যাসিবাদ ঠেকাবে ১১ দলীয় ঐক্য: মামুনুল হক আ.লীগ কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না: জামায়াত নেতা আজহারুল যারা আ. লীগের গুণগান গায়, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে: ডিএসসিসি প্রশাসক
Advertise with us

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭৪

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬   ৪০ বার পঠিত
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭৪

ছবি: ফাইল ছবি

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী এ তথ্য জানান। অভিযানে একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪০ জন, লালবাগে ৫০ জন, ওয়ারীতে ৫২ জন, মতিঝিলে ৪৭ জন, তেজগাঁওয়ে ৬৩ জন, মিরপুরে ১০৩ জন, গুলশানে ৪৮ জন, উত্তরা বিভাগে ৫৩ জন এবং গোয়েন্দা বিভাগ ১৮ জনকে গ্রেফতার করেছে।

অভিযানে দুটি হাতবোমা, আটটি ছুরি, দুটি চাপাতি, একটি রামদা, একটি অটোরিকশা ও ১১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৫ হাজার ৭২০ পিস ইয়াবা, ৩৩ কেজি ২ গ্রাম গাঁজা এবং পাঁচ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Advertise with us
Advertise with us
Advertise with us