ঢাকা
২১ নভেম্বর ২০২৬
শিরোনাম
লীগ রুখতে না পারলে সরকারের পদত্যাগ করা উচিত: শিবির সভাপতি অস্ট্রেলিয়া পৌঁছেছেন জামায়াত আমির দেশের যেসব অপরাধী মানুষ হত্যা করে পালিয়ে গেছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান গোপালগঞ্জের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সহযোগিতা চাইলেন আইজিপি ‘প্রধানমন্ত্রীর কাছে রাজনীতির শক্তি ক্ষমতার আড়ম্বর নয়, গণমানুষের সমর্থন’: মাহদী আমিন সরকার ব্যর্থ হলে ফ্যাসিবাদ ঠেকাবে ১১ দলীয় ঐক্য: মামুনুল হক আ.লীগ কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না: জামায়াত নেতা আজহারুল যারা আ. লীগের গুণগান গায়, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে: ডিএসসিসি প্রশাসক
Advertise with us

অস্ট্রেলিয়া পৌঁছেছেন জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬   ৩৪ বার পঠিত
অস্ট্রেলিয়া পৌঁছেছেন জামায়াত আমির

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পাঁচদিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন।

তিনি শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা ব্যানার হাতে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। ব্যানারে লেখা স্বাগতম আামাদের প্রিয় দাদু। তিনি এসময় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির ভালোবাসা ও আন্তরিকতায় সিক্ত হন।

জামায়াত আমিরের সফরসঙ্গী হিসেবে রয়েছেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান ও বিরোধীদলীয় নেতার একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।

সফরকালে বিরোধীদলীয় নেতা অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

জামায়াত আমির অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়ায় প্রবাসীদের আয়োজিত কর্মসূচিতেও অংশ নেবেন। অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর শেষে আগামী ২৬ নভেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us