ঢাকা
১৯ নভেম্বর ২০২৬
Advertise with us

২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৭, মামলা ৬০

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬   ২২ বার পঠিত
২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৭, মামলা ৬০

ছবি: ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে ২৪ ঘণ্টায় ৫৩৭ জন গ্রেফতার এবং ৬০টি মামলা দায়ের করা হয়েছে।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বুধবার অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

তাদের মধ্যে রমনা বিভাগ ৪৩, লালবাগ বিভাগ ৫৪, ওয়ারী বিভাগ ৭৪, মতিঝিল বিভাগ ৪৩, তেজগাঁও বিভাগ ৯১, মিরপুর বিভাগ ১০৩, গুলশান বিভাগ ৬৬, উত্তরা বিভাগ ৪৬, এসআরইউ ৭ ও গোয়েন্দা বিভাগ ১০ জনকে গ্রেফতার করে।

অভিযানকালে চারটি ককটেল, ১৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, দুই কেজি ২৯০ গ্রাম গান পাউডার, ১১ হাজার ৬১৫ পিস ইয়াবা, ১০ কেজি ৩০০ গ্রাম ও এক পুরিয়া গাঁজা, ২.২ গ্রাম হেরোইন, চার বোতল দেশি মদ, একটি ট্রাক, পাঁচটি মোটরসাইকেল, ১৮ কেজি তামার তার ও দুইটি মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertise with us
Advertise with us
Advertise with us