ঢাকা
২১ নভেম্বর ২০২৬
শিরোনাম
লীগ রুখতে না পারলে সরকারের পদত্যাগ করা উচিত: শিবির সভাপতি অস্ট্রেলিয়া পৌঁছেছেন জামায়াত আমির দেশের যেসব অপরাধী মানুষ হত্যা করে পালিয়ে গেছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান গোপালগঞ্জের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সহযোগিতা চাইলেন আইজিপি ‘প্রধানমন্ত্রীর কাছে রাজনীতির শক্তি ক্ষমতার আড়ম্বর নয়, গণমানুষের সমর্থন’: মাহদী আমিন সরকার ব্যর্থ হলে ফ্যাসিবাদ ঠেকাবে ১১ দলীয় ঐক্য: মামুনুল হক আ.লীগ কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না: জামায়াত নেতা আজহারুল যারা আ. লীগের গুণগান গায়, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে: ডিএসসিসি প্রশাসক
Advertise with us

লীগ রুখতে না পারলে সরকারের পদত্যাগ করা উচিত: শিবির সভাপতি

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬   ৩২ বার পঠিত
লীগ রুখতে না পারলে সরকারের পদত্যাগ করা উচিত: শিবির সভাপতি

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে প্রতিহত করার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকারের—এমন মন্তব্য করে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, সরকার যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে তা স্বীকার করা উচিত। দায়িত্ব পালন করতে না পারলে সরকারের পদত্যাগ করা উচিত।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টায় কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজের হলরুমে আয়োজিত একাদশ শ্রেণির নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসন ও আইনের শাসন প্রসঙ্গে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, সরকারে থেকে তারা ঘুরে বেড়াবে, প্রশাসনকে নিবৃত্ত রাখবে, আর আমরা গিয়ে তাদের সঙ্গে মারামারি করব এবং ফৌজদারি আইনে অপরাধ করব—এটা তো ঠিক নয়। সংবিধানও তা বলে না। সংবিধান আইন নিজের হাতে তুলে নিতে নিষেধ করেছে। সাংবিধানিকভাবে এ দায়িত্ব সরকারের।

তিনি আরও বলেন, সরকার যদি ব্যর্থ হয় এবং সংসদে বিরোধী দলকে সহযোগিতার আহ্বান জানায়, তখন নাগরিক হিসেবে সরকারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব হবে।

ছাত্রশিবিরের বুড়িচং উপজেলা দক্ষিণ শাখার সভাপতি যোবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা শাখার আমির অধ্যাপক আবদুল মতিন এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি সাকিল আহমেদ।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল আলম, বুড়িচং উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. অহিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আবদুল আউয়াল এবং ইঞ্জিনিয়ার আবদুল মুনতাকিম।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং নিমসার জুনাব আলী কলেজের একাদশ শ্রেণির বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Advertise with us
Advertise with us
Advertise with us