ঢাকা
১৯ নভেম্বর ২০২৬
Advertise with us

ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬   ২৩ বার পঠিত
ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের টেঙ্গরে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. আব্দুল কুদ্দুস (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার টেঙ্গর এলাকায় তার মুদি দোকানের সামনের পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. বদরুদ্দোজার নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় আব্দুল কুদ্দুসের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আব্দুল কুদ্দুস টেঙ্গর এলাকার মৃত দাদন মিয়ার ছেলে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us