ছবি: সংগৃহীত
সরকার ব্যর্থ হলে ১১ দলীয় ঐক্য বিকল্প ব্যবস্থায় ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকিয়ে দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে যোগ দিতে সারা দেশ থেকে সম্মেলনস্থলে আসেন সংগঠনটির ডেলিগেট সদস্যরা।
এ সময় বক্তারা অভিযোগ করেন, সরকারের ব্যর্থতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশব্যাপী সহিংসতা ছড়িয়েছে৷ গণভোটের রায় বাস্তবায়ন করলে সরকারের ডাকা ঐক্যে সাড়া দেবে ১১ দলীয় ঐক্য।
সন্ত্রাসমুখী ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী চেতনা ছড়িয়ে দেয়ার আহ্বান জানান বক্তারা।