ঢাকা
১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী সেমিতে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরে বাংলাদেশের বিদায় গণতন্ত্রকে শক্তিশালী করতে নিরপেক্ষভাবে কাজ করবে তথ্য কমিশন: ড. নাহরিন খান দেশ পরিচালনায় আওয়ামী লীগ বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে : ডিএসসিসি প্রশাসক ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানকে মাত্র ১৩৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ
Advertise with us

ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানকে মাত্র ১৩৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬   ২০ বার পঠিত
ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানকে মাত্র ১৩৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৫০ ওভারের ম্যাচে ৩১.৪ ওভারেই সব উইকেট হারিয়ে মাত্র ১৩৮ রান সংগ্রহ করেছে যুবারা। ফলে ফাইনালে উঠতে পাকিস্তানের লক্ষ্য ১৩৯ রান।

বৃহস্পতিবার টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। একপ্রান্তে ওপেনার আব্দুল্লাহ আল মুহি ছাড়া ব্যাট হাতে কেউই তেমন প্রতিরোধ গড়তে পারেননি। তিনি একাই করেন ৫০ রান।

টপ অর্ডারের ব্যর্থতায় শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। জারিফ সিয়াম, কাউসার আহমেদ, ফরিদ হাসান ও আহসান আল মুমিনদের ব্যাট থেকে আসেনি প্রত্যাশিত রান। ১০০ রান পূর্ণ হওয়ার আগেই ৫ উইকেট হারিয়ে বসে দলটি।

গত ম্যাচে সেঞ্চুরি করা আহসান আল মুমিন এদিন করেছেন মাত্র ১ রান। অধিনায়ক ফরিদ হাসান ফয়সালের ব্যাট থেকে আসে ২৬ বলে ১৭ রান। শেষদিকে আল রাফি ২০ ও রাকিবুল হোসেন ২৬ রান করে দলের সংগ্রহ কিছুটা বাড়ান। তবে তাতেও দেড়শ রান পেরোনো সম্ভব হয়নি।

পাকিস্তানের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন রিজওয়ানউল্লাহ। তিনি একাই নিয়েছেন ৫ উইকেট। মোহাম্মদ সায়েম পেয়েছেন ২ উইকেট।

Advertise with us
Advertise with us
Advertise with us