ঢাকা
১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী সেমিতে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরে বাংলাদেশের বিদায় গণতন্ত্রকে শক্তিশালী করতে নিরপেক্ষভাবে কাজ করবে তথ্য কমিশন: ড. নাহরিন খান দেশ পরিচালনায় আওয়ামী লীগ বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে : ডিএসসিসি প্রশাসক ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানকে মাত্র ১৩৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ
Advertise with us

পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬   ৩২ বার পঠিত
পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আবারও গাজীপুরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি ও শিল্প পুলিশের সদস্যরা কাজ করছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কয়েকটি কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের সফিপুর অংশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন চালকরা।

শ্রমিকরা জানান, বেতনভাতা বৃদ্ধির দাবিতে তারা বিক্ষোভ করছেন। এ ছাড়া তাদের ওপর পুলিশের লাঠিচার্জসহ নির্বিচারে গ্রেফতার করছে বলে অভিযোগ করছেন তারা। পাশাপাশি স্থানীয় নেতাকর্মীসহ বহিরাগত সন্ত্রাসীরাও তাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন। তারই প্রতিবাদে এবং বেতন বাড়ানোর দাবিতে তারা আবারও বিক্ষোভ করছেন।

শ্রমিক বিক্ষোভের কথা শুনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেপাশে অনেক কারখানা ছুটি ঘোষণা করেছে কতৃপক্ষ বলে জানা গেছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, বিক্ষুব্ধ শ্রমিকেরা কর্মস্থল থেকে বের হয়ে সড়ক অবরোধ করেছেন। তাদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

Advertise with us
Advertise with us
Advertise with us