ঢাকা
১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী সেমিতে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরে বাংলাদেশের বিদায় গণতন্ত্রকে শক্তিশালী করতে নিরপেক্ষভাবে কাজ করবে তথ্য কমিশন: ড. নাহরিন খান দেশ পরিচালনায় আওয়ামী লীগ বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে : ডিএসসিসি প্রশাসক ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানকে মাত্র ১৩৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ
Advertise with us

জমাদিউস সানি শুরু, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬   ৩৭ বার পঠিত
জমাদিউস সানি শুরু, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে বুধবার (১২ নভেম্বর) থেকে ১৪৪৬ হিজরি সনের ষষ্ঠ মাস গণনা শুরু হচ্ছে। হিজরি বর্ষপঞ্জির হিসাব অনুযায়ী, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান শুরু হতে এখনো প্রায় ৮৯ থেকে ৯০ দিন বাকি রয়েছে।

এর আগে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের আকাশে জমাদিউস সানির চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছিল জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী বুধবার থেকে নতুন মাস গণনা শুরু হলো।

হিজরি বর্ষপঞ্জির নিয়মানুযায়ী, জমাদিউস সানি বছরের ষষ্ঠ মাস। এর পরপরই আসবে সপ্তম মাস রজব এবং অষ্টম মাস শাবান। এই দুই মাস অতিক্রান্ত হওয়ার পর নবম মাস হিসেবে শুরু হবে পবিত্র রমজান।

চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী প্রতিটি হিজরি মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। সেই হিসেবে জমাদিউস সানির শুরু থেকে রমজান মাস শুরু হতে আনুমানিক ৮৯ থেকে ৯০ দিন সময় লাগতে পারে।

সম্প্রতি গালফ নিউজ-এর এক প্রতিবেদনে জানানো হয়, হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতিবছর রমজান ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালের রমজান আগের বছরের চেয়ে প্রায় ১০-১১ দিন আগে শুরু হতে পারে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) রমজান শুরু হতে পারে। ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে সেই রাতেই প্রথম তারাবি এবং পরদিন থেকে রোজা শুরু হবে। তবে চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপরই নির্ভর করবে। যথাসময়ে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক করে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

Advertise with us
Advertise with us
Advertise with us