ঢাকা
১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ৭০ দিন, সবচেয়ে বেশি রমজান ও ঈদে ‘স্বরাষ্ট্রমন্ত্রী বেঁচে থাকলে চলন্ত বাসে আগুন দিতে পারত না সন্ত্রাসী লীগ’: সাদিক কায়েম ধর্মঘট মাঠে নাই, মিডিয়ায় আছে: আসিফ মাহমুদ মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি মুখোশ-হেলমেট পরে টায়ারে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধের চেষ্টা আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে মাঠে পাওয়া যাবে না: রাশেদ খাঁন ডিজিটাল সরকারের নিরাপত্তায় সাইবার সুরক্ষা নিশ্চিত করা জরুরি: আইসিটি মন্ত্রী লালবাগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ৬ কারখানা ছুটি
Advertise with us

লর্ডসে ইংল্যান্ড, চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬   ৩২ বার পঠিত
লর্ডসে ইংল্যান্ড, চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর আগামী বছর ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। সফরে লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলার কথা থাকলেও ম্যাচের সংখ্যা বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের আগে আয়ারল্যান্ডের বিপক্ষেও একটি টেস্ট খেলবে বাংলাদেশ।

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে চেমসফোর্ডে। কাউন্টি দল এসেক্সের এই মাঠে ২০২৩ সালে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল আয়ারল্যান্ড। তবে এখন পর্যন্ত চেমসফোর্ডে কোনো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়নি।

দুটি টেস্টের আগে তিন বা চার দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। সব মিলিয়ে বেশ দীর্ঘই হতে যাচ্ছে বাংলাদেশের ইংল্যান্ড সফর।

প্রথমে শুধু লর্ডসে একটি টেস্ট খেলার আমন্ত্রণ জানিয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সফরে ওয়ানডে ম্যাচ যোগ করার চেষ্টা করেছিল বিসিবি, তবে সেটি সফল হয়নি। পরে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার মাধ্যমে বাড়তি টেস্ট ম্যাচটি নিশ্চিত করে বিসিবি।

বাংলাদেশ সবশেষ ২০১০ সালে ইংল্যান্ড সফরে টেস্ট খেলেছিল। দীর্ঘ বিরতির পর আগামী বছর আবারও ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার সুযোগ পাচ্ছে দলটি। এর আগে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে এসে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড।

Advertise with us
Advertise with us
Advertise with us