ঢাকা
১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী সেমিতে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরে বাংলাদেশের বিদায় গণতন্ত্রকে শক্তিশালী করতে নিরপেক্ষভাবে কাজ করবে তথ্য কমিশন: ড. নাহরিন খান দেশ পরিচালনায় আওয়ামী লীগ বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে : ডিএসসিসি প্রশাসক ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানকে মাত্র ১৩৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ
Advertise with us

বিএনপির সমাবেশের পাশে ছোট হাতবোমা বিস্ফোরণ, যুবক আটক

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬   ৩৪ বার পঠিত
বিএনপির সমাবেশের পাশে ছোট হাতবোমা বিস্ফোরণ, যুবক আটক

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপির সন্ত্রাসবিরোধী সমাবেশ চলাকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ছোট হাতবোমা বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় রাসেল নামে এক সন্দেহভাজন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পদ্মা সেতু উত্তর থানার পাশের খানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে উপজেলা শ্রমিক দল ও ছাত্রদলের আয়োজনে খানবাড়ি এলাকায় সন্ত্রাসবিরোধী সমাবেশ শুরু হয়। সমাবেশে নেতাকর্মীদের বক্তব্য শেষে তারা সেখানে অবস্থান করছিলেন। এ সময় সন্ধ্যায় সমাবেশস্থলের বিপরীত পাশে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ওপর বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে উপস্থিত লোকজন ধাওয়া করে রাসেল নামে এক যুবককে আটক করেন। এ সময় তাকে মারধর করা হয়।

পরে আটক যুবককে পদ্মা সেতু উত্তর থানায় হস্তান্তর করা হয়। ঘটনার পর এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, সেখানে ককটেল নয়, একটি ছোট হাতবোমা বিস্ফোরিত হয়েছে। স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Advertise with us
Advertise with us
Advertise with us