ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পারস্পরিক মর্যাদার ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে: চিফ হুইপ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৬৫-৭০ ভাগ কাজ শেষ: সেতুমন্ত্রী ‘টক্সিক’ ব্যর্থতার মাঝেই নতুন সিনেমায় যশ ও কিয়ারা! পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের বৈঠক বিচারকরা এআইয়ের সহায়তা নিতে পারেন, নির্ভরতা নয় : আইনমন্ত্রী সোনার দাম ভরিতে কমলো ৪৩৭৪ টাকা এক থেকে দেড় সপ্তাহে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : রিজভী হিমালয়ে বাড়ছে হিমবাহ ধসের ঝুঁকি, পরের বিপর্যয় কি আঁচ করা সম্ভব? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন: সাক্কু স্থানীয় নির্বাচনে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত
Advertise with us

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন: সাক্কু

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   ১৩ বার পঠিত
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন: সাক্কু

ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর নেতৃত্বে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ থেকে এই র‌্যালি বের হয়। র‌্যালির শুরুতে মনিরুল হক সাক্কু তার বক্তব্যে বলেন, শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করে গণতন্ত্রকে হত্যা করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন। গণতন্ত্রকে সমুন্নত রাখতে বিএনপি গঠন করেন। অন্যান্য দলকেও রাজনীতির সুযোগ দিয়েছেন। শেখ হাসিনাকে দেশে আসার সুযোগ দিয়েছেন। এর দ্বারা প্রমাণ হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কত বড় মনের মানুষ ছিলেন।

তিনি আরো বলেন, ৫ আগস্ট না হলে ছাত্র জনতা রক্ত না দিলে আমরা আজ মুক্ত বাতাসে রাজনীতি করতে পারতাম না। দেশের উন্নয়নের জন্য দলের মধ্যে ঐক্য দরকার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন কুমিল্লা বিএনপিতে ঐক্যের দাবি করছি।

আনন্দ র‍্যালিতে মুক্তিযোদ্ধা নুরে আলম, ব্যবসায়ী নেতা আবদুর রহমান, বিএনপি নেতা হুমায়ুন কবীরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও দলীয় বিভিন্ন স্লোগান দেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us