ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী নারীদের স্বাবলম্বী করতে বিশেষ প্রশিক্ষণ ও সহায়তা নিশ্চিত করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রী বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার টিভি চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক পারস্পরিক মর্যাদার ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে: চিফ হুইপ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ‘টক্সিক’ ব্যর্থতার মাঝেই নতুন সিনেমায় যশ ও কিয়ারা! পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের বৈঠক বিচারকরা এআইয়ের সহায়তা নিতে পারেন, নির্ভরতা নয় : আইনমন্ত্রী
Advertise with us

ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   ১৭ বার পঠিত
ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু

ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ধউর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত দুই লেনের দুটি সার্ভিস সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ধউর মোড়ে সেতু দুটি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। প্রতিটি সেতুর দৈর্ঘ্য ৩ দশমিক ৭১ কিলোমিটার।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মূল উড়ালসড়কের নির্মাণকাজ চলমান থাকলেও জনগণ যাতে ধাপে ধাপে প্রকল্পের সুফল পান, সে লক্ষ্যেই সার্ভিস সেতু দুটি চালু করা হয়েছে। পুরো এক্সপ্রেসওয়ে চালু হলে ঢাকা, আশুলিয়া, সাভার, বাইপাইল ও আশপাশের শিল্পাঞ্চলের যোগাযোগব্যবস্থা আরও দ্রুত ও নির্বিঘ্ন হবে।

প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, তুরাগ নদের পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে আশুলিয়া বাজার থেকে ধউর বেড়িবাঁধ পর্যন্ত বিদ্যমান সড়কটি রাখা হচ্ছে না। সার্ভিস লেন দিয়ে টোল ছাড়াই তুরাগ নদ পার হওয়া যাবে। এতে জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকিও কমবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ২৪ কিলোমিটার দীর্ঘ প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয় ২০২২ সালের ১২ নভেম্বর। গত জুলাই পর্যন্ত প্রকল্পটির অগ্রগতি ৭২ শতাংশ। দ্বিতীয় সংশোধনীতে প্রকল্পের ব্যয় বেড়ে ২৭ হাজার ৪৫ দশমিক ৬৭ কোটি টাকা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ প্রকল্পের কর্মকর্তা, পরামর্শক ও ঠিকাদারেরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us