ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় নতুন পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০টি কূপ: মাহ্দী আমিন ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি প্রশাসন দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক ডাকসু থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ভূমিকা মুছে ফেলার সুযোগ নেই: আ স ম রব চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: জামায়াত আমির ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা: উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে সাদিক কায়েম শুধু ক্ষমতার পালাবদল হয়েছে, রাষ্ট্রের কোনো পরিবর্তন ঘটেনি- শিবির সভাপতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ফেসবুক লাইভে আসবেন আসিফ মাহমুদ
Advertise with us

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের বৈঠক

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   ৩২ বার পঠিত
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের বৈঠক

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এইচ. ই. ড. জলিল রাহিমী জাহানআবাদী।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠককালে তারা দুইদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ অঞ্চলের ও এর বাইরের মানুষের স্বার্থে ভূ-রাজনৈতিক উত্তেজনা নিরসন করে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইরানের দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, গত ২১ আগস্ট বর্তমান সরকারের মন্ত্রিসভার রদবদলে হুমায়ুন কবিরকে টেকনোক্র্যাট হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়। শামা ওবায়েদ ইসলামও পদে বহাল থাকেন।

এরপর ২৩ আগস্ট জারি করা এক পরিপত্রে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে প্রতিমন্ত্রী-২ হিসেবে চিহ্নিত করে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। দেশের ইতিহাসে এই প্রথম এক মন্ত্রণালয়ে দুজনকে প্রতিমন্ত্রী করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us