ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিমানবন্দরে অভিযান, প্রায় কোটি টাকার পণ্য আটক রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার বরযাত্রীর গাড়ি আটকে তুলে নেওয়া সেই নববধূর ভিডিও ভাইরাল, যা বললেন তিনি দক্ষিণ আফ্রিকায় হৃদয়ের দুর্দান্ত ডাবল সেঞ্চুরি পশ্চিমতীরে বসতি নিয়ে ব্রিটেনকে ইসরাইলের পাল্টা হুমকি চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন: স্বরাষ্ট্রমন্ত্রী বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী
Advertise with us

তেজগাঁও থানায় নতুন ওসি, চার পুলিশ পরিদর্শকের পদায়ন

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   ২২ বার পঠিত
তেজগাঁও থানায় নতুন ওসি, চার পুলিশ পরিদর্শকের পদায়ন

ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চার পুলিশ পরিদর্শককে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এর মধ্যে উত্তরা-পশ্চিম থানার তদন্ত পরিদর্শক মো. মুনিরুজ্জামানকে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপির উপ পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, উত্তরা-পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামানকে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া, মতিঝিল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. সালাহ উদ্দিন কাদেরকে রমনা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। পল্টন থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. নুরুল ইসলামকে আদাবর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, তেজগাঁও থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) সাব্বির মোহাম্মদ সেলিম তপনকে উত্তরা-পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us