ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান বিমানবন্দরে অভিযান, প্রায় কোটি টাকার পণ্য আটক রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার বরযাত্রীর গাড়ি আটকে তুলে নেওয়া সেই নববধূর ভিডিও ভাইরাল, যা বললেন তিনি দক্ষিণ আফ্রিকায় হৃদয়ের দুর্দান্ত ডাবল সেঞ্চুরি পশ্চিমতীরে বসতি নিয়ে ব্রিটেনকে ইসরাইলের পাল্টা হুমকি চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন: স্বরাষ্ট্রমন্ত্রী
Advertise with us

চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   ১৬ বার পঠিত
চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

ছবি: ফাইল ছবি

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা নিয়ে আজ দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, মির্জা আব্বাস এখন অনেকটা সুস্থ। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি দেশে ফিরছেন।

গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us