ঢাকা
১৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক দিন পরই সচল বড়পুকুরিয়ার ১ নম্বর ইউনিট হেরিটেজ রানে হাজারো নাগরিক, পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ার আহ্বান তৃতীয়বারের মতন শাহ্জালালের দরগার দানবাক্স খোলা হলো, গণনা শুরু প্রয়াণের পরও নেতাকর্মীদের অনুপ্রেরণার প্রতীক বেগম জিয়া বাংলাদেশকে সমৃদ্ধ করার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া: মির্জা ফখরুল শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী ঘিরে ধানমন্ডি-৩২ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপি-ছাত্রদলের দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ স্বর্ণালঙ্কারের দাম ভরিতে বাড়ল ২ হাজার ১৫৮ টাকা
Advertise with us

মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৯ জন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৫ আগস্ট ২০২৬   ১১ বার পঠিত
মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৯ জন গ্রেফতার

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩২ জন, লালবাগ বিভাগে ৩৩ জন, ওয়ারী বিভাগে ৮৭ জন, মতিঝিল বিভাগে ৬৫ জন, তেজগাঁও বিভাগে ৭৯ জন, মিরপুর বিভাগে ১১৮ জন, গুলশান বিভাগে ১০৫ জন, উত্তরা বিভাগে ৩৭ জন এবং গোয়েন্দা বিভাগে ৩ জন রয়েছেন।

অভিযানকালে ৩টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি, ১টি খেলনা পিস্তল, ২টি সুইচ গিয়ার, ১টি চাকু, ১টি শার্প ব্লেড, ১৭টি মোবাইল ফোন, ৫১০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৭১০ পিস ইয়াবা, ১০০ পুরিয়া হেরোইন, ১৫ বোতল দেশি মদ, ১ লিটার বিদেশি মদ এবং নগদ ২ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।

ডিসি নিয়াজ আরও জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত, অস্ত্র ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us