ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে যৌথ অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র, একটি চাপাতি ও ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের চরঝাপটা গ্রামের মধ্যচর রমজানবেগ এলাকার রাজনের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি বন্দুক, একটি চাপাতি ও ১০টি ককটেল উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, অভিযানের পর ওই এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।