ছবি: ফাইল ছবি
গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সময়ে বিভিন্ন থানায় নানান অপরাধে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগষ্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায়।
তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪৬ জন, লালবাগ বিভাগ ৪৯ জন, ওয়ারী বিভাগ ৬৫ জন, মতিঝিল বিভাগ ৮৫ জন, তেজগাঁও বিভাগ ৫৩ জন, মিরপুর বিভাগ ১০১ জন, গুলশান বিভাগ ৩৪ জন, উত্তরা বিভাগ ৪৩ জন, গোয়েন্দা বিভাগ ১৭ জন এবং সিটিটিসি ৭ জনকে গ্রেফতার করা হয়।
এছাড়াও, অভিযানকালে ২টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ১২ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৪৭ পিস ইয়াবা, ৪০ বোতল ফেন্সিডিল, ১০০ গ্রাম ৩ পুরিয়া হেরোইন, ৫ কেজি ওজনের পিতলের জালী, ৬টি মোবাইল, ৩টি চাপাতি, ১টি হাতুড়ী, ১টি খেলনা পিস্তল ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।