ঢাকা
১৫ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও সমৃদ্ধ হচ্ছে: দীনেশ ত্রিবেদী রাজধানীর সিংহভাগ ডাকাতির ঘটনায় একটি চক্র জড়িত: ডিবি এক দিন পরই সচল বড়পুকুরিয়ার ১ নম্বর ইউনিট হেরিটেজ রানে হাজারো নাগরিক, পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ার আহ্বান তৃতীয়বারের মতন শাহ্জালালের দরগার দানবাক্স খোলা হলো, গণনা শুরু প্রয়াণের পরও নেতাকর্মীদের অনুপ্রেরণার প্রতীক বেগম জিয়া বাংলাদেশকে সমৃদ্ধ করার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া: মির্জা ফখরুল শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী ঘিরে ধানমন্ডি-৩২ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপি-ছাত্রদলের দোয়া মাহফিল
Advertise with us

এক দিন পরই সচল বড়পুকুরিয়ার ১ নম্বর ইউনিট

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৫ আগস্ট ২০২৬   ৮ বার পঠিত
এক দিন পরই সচল বড়পুকুরিয়ার ১ নম্বর ইউনিট

ছবি: সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির কারণে এক দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।

তিনি জানান, শনিবার সকাল ৯টা ২৩ মিনিটে ১ নম্বর ইউনিটটি পুনরায় চালু করা হয়। চালুর পর থেকেই ইউনিটটি থেকে উৎপাদিত ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

এর আগে, শুক্রবার সকালে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ১ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বন্ধ হওয়ার আগে ইউনিটটি থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল।

এদিকে, বর্তমানে কেন্দ্রের ৩ নম্বর ইউনিটও সচল রয়েছে। ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ইউনিট থেকে বর্তমানে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us