ঢাকা
২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, হতে হবে উৎকর্ষের কেন্দ্র: শিক্ষামন্ত্রী পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ল ৩৬ থেকে ৪৩ শতাংশ: মাহদী আমিন মজুরি ঘোষণার পরও গাজীপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৭ মেসির ভোটের তালিকায় নেই রোনালদো, সবচেয়ে বেশি পছন্দ ইনিয়েস্তাকে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী ক্রিটিক্যাল ইস্যুজ পোল জরিপ শর্ত যা-ই হোক, ইরান যুদ্ধ বন্ধ চান ৫৫ শতাংশ মার্কিন ভোটার বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
Advertise with us

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৭

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬   ২২ বার পঠিত
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৭

ছবি: ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ৪৩ জন, ওয়ারী বিভাগ ৬০ জন, মতিঝিল বিভাগ ৬৪ জন, তেজগাঁও বিভাগ ১০০ জন, মিরপুর বিভাগ ১১৭ জন, গুলশান বিভাগ ৪১ জন উত্তরা বিভাগ ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ৪টি রামদা, ৩ টি ছুরি, ১টি দা, ১টি চাপাতি, ৫টি অবিস্ফোরিত হাত বোমা, ৩টি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ১ লিটার কাঁচা পেট্রোল, ৫২২ পিস ইয়াবা, ৮ বোতল বিদেশি মদ, ১ হাজার টাকা এবং ১টি মোবাইল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Advertise with us
Advertise with us
Advertise with us