ঢাকা
২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
কোনো বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না ছাত্রদল: রাকিব ২০১৫ সালে হাসপাতালে চিকিৎসাধীন হাতকড়া পরা ছবি শেয়ার করলেন যুবদল নেতা নয়ন সাভার-আশুলিয়ায় কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা সাদিক কায়েমের বাড়িতে হামলার ঘটনায় জামায়াত সেক্রেটারি পরওয়ারের নিন্দা নড়াইলে সহিংসতায় মাশরাফির অর্থায়নের অভিযোগ রাশেদ খাঁনের গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেলে ছত্রভঙ্গ গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ এপিসি থেকে ফেলে শিক্ষার্থী ইয়ামিন হত্যা: ১৯ আসামির বিচার শুরু শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী
Advertise with us

২০১৫ সালে হাসপাতালে চিকিৎসাধীন হাতকড়া পরা ছবি শেয়ার করলেন যুবদল নেতা নয়ন

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২২ নভেম্বর ২০২৬   ১৬ বার পঠিত
২০১৫ সালে হাসপাতালে চিকিৎসাধীন হাতকড়া পরা ছবি শেয়ার করলেন যুবদল নেতা নয়ন

ছবি: সংগৃহীত

২০১৫ সালে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময়কার একটি ছবি শেয়ার করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। ছবিতে হাসপাতালের বেডে হাতকড়া পরা অবস্থায় দেখা যায় তাকে।

সেই সময়ের নির্যাতন, বিনা চিকিৎসায় যন্ত্রণার দিনগুলো এবং হাসপাতালে থাকা অবস্থায় পাশে দাঁড়ানো রাজনৈতিক সহকর্মীদের স্মৃতিচারণ করে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নয়ন এসব কথা লেখেন।

ফেসবুক পোস্টে নয়ন লিখেছেন, হাসপাতালের বেডে হাতে হাতকড়া পরানো এই ছবিটি ২০১৫ সালের। স্বৈরাচারীনি পলাতক শেখ হাসিনার পালিত প্রশাসন আমাকে শর্টগান ঠেকিয়ে গুলি করে ড্রেনের সুড়ঙ্গে ফেলে দিয়েছিল। সেখান থেকে আমার ঠাঁই হয় ঢাকা মেডিকেল কলেজের এই বেডে।

তিনি বলেন, পায়ে গুলি নিয়ে অনেকটা বিনাচিকিৎসায় মেডিকেলে কী বীভৎস দিন আমি পার করেছি সেই সব কথা এখন মনে পড়লে চোখ পানিতে ভিজে যায়। ডাক্তার আমাকে চিকিৎসাসেবা দিতে অস্বস্তিবোধ করতেন। হাসপাতালের বেডে শুয়ে আদিম যন্ত্রণায় ছটফট করতাম। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ভয়ে হাসপাতালের কেউ এগিয়ে আসতে সাহস করতো না। যদি তাদের চাকরি চলে যায়।

নয়ন আরও লিখেছেন, এই সময় কিছু রাজনৈতিক ছোট ভাই নিয়মিত ঝুঁকি নিয়ে হাসপাতালে এসে আমার খোঁজ-খবর নিতো। পাশে বসে সাহস দিতো, পাশে থাকার প্রতিশ্রুতি দিতো। তাদের মধ্যে ছবিতে যাকে দেখা যাচ্ছে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হুমায়ূন কবির ভুঁইয়া হীরা একজন। তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।

Advertise with us
Advertise with us
Advertise with us