ঢাকা
১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করে দেবে সরকার : ডিএনসিসি প্রশাসক চীনকে লক্ষ্য করে যৌথ সামুদ্রিক মহড়া চালাবে কোয়াড আওয়ামী লীগ একহাত তুললে যুবদল ১০ হাত তুলবে: যুবদলের সভাপতি মুন্না গোপালগঞ্জ শহরে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার ‘ফ্যাসিস্টদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে’, দল-মত নির্বিশেষে এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ, কোনো নৈরাজ্য বরদাস্ত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী এরা বসন্তের কোকিল ‘যখন ফাল্গুন মাস আসে, তখন মুখে বলে কুহু কুহু’ : বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, একটি সন্ত্রাসী সংগঠন : সাদিক কায়েম
Advertise with us

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, একটি সন্ত্রাসী সংগঠন : সাদিক কায়েম

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬   ৩০ বার পঠিত
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, একটি সন্ত্রাসী সংগঠন : সাদিক কায়েম

ছবি: ফাইল ছবি

সরকার ব্যর্থ হলেও দেশের সাধারণ মানুষই আওয়ামী লীগকে প্রতিহত করবে এবং বাংলাদেশে তাদের রাজনীতি আর ফিরতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম। ডাকসু প্রাঙ্গনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ডাকসু।

সন্ধ্যা ছয়টার দিকে ভিপি আবু সাদিক কায়েমের নেতৃত্বে ডাকসু ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। কলাভবন, হলপাড়া ও মুহসিন হলের সামনের সড়ক প্রদক্ষিণ করে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ঘুরে পুনরায় ডাকসু ভবনের সামনে এসে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে সাদিক কায়েম বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, একটি সন্ত্রাসী সংগঠন । বিগত ১৬ বছরে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও গণতন্ত্র ধ্বংসের পাশাপাশি জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ১ হাজার ৪০০-এর বেশি মানুষ হত্যা করেছে দলটি। নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কীভাবে মিছিল করার সুযোগ পাচ্ছে, সরকারের কাছে সেই জবাবদিহি দাবি করেন তিনি।

বিএনপির স্থানীয় নেতারা কারামুক্ত আওয়ামী লীগ নেতাদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন এবং অর্থের বিনিময়ে দলটির নেতা-কর্মীদের পুনর্বাসন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সরকার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষই আওয়ামী লীগকে প্রতিহত করবে।

সমাবেশে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, লগি-বৈঠার তাণ্ডব ও লাশের ওপর নৃত্য করার ইতিহাস থাকা আওয়ামী লীগ গত ১৬-১৭ বছরে ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে দেশের সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলেছিল। দলটির ক্ষমতায় ফেরার যেকোনো অপচেষ্টা ছাত্র-জনতা রুখে দেবে। তিনি সরকারকে সতর্ক করে বলেন, আওয়ামী লীগের বোমা-সন্ত্রাস ও সহিংসতা দমনে ব্যর্থ হলে জনগণ সরকারের বিরুদ্ধেই রাজপথে নামতে বাধ্য হবে।

সমাবেশে ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক জসীম উদ্দিন খান এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের সহসভাপতি (ভিপি) আহসান হাবীব ইমরোজও বক্তব্য রাখেন।

Advertise with us
Advertise with us
Advertise with us