ঢাকা
১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু রংপুরে ২৪ ঘণ্টায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার ২৩ অস্ত্রসহ যুবক গ্রেফতার কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জোর দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মঙ্গলবার মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আপনার অভিযোগ, আপনার অধিকার’—নাগরিকদের জন্য অভিযোগ বক্স চালু মির্জা আব্বাসের গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির দাবি সংসদে সব ধরনের ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের আয় করমুক্ত: সংসদে অর্থমন্ত্রী
Advertise with us

অস্ত্রসহ যুবক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬   ৩৪ বার পঠিত
অস্ত্রসহ যুবক গ্রেফতার

ছবি: ফাইল ছবি

চট্টগ্রামের রাউজান উপজেলায় ফেসবুক পোস্ট ও জমি নিয়ে বিরোধের জেরে মো. সাইফুদ্দিন মুরাদ নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় সাব্বির হাসান নামের এক যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল এই তথ্য জানান। অভিযুক্ত সাব্বির রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পটিয়াপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশের ভাষ্যমতে, গত ১৪ নভেম্বর সন্ধ্যায় নোয়াপাড়া আমিন মার্কেটের মা স্টোরের ভেতরে ব্যবসায়ী মুরাদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে সাব্বির। গুরুতর আহত অবস্থায় মুরাদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে তদন্তে জানা যায়, জমি নিয়ে বিরোধের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ওই ঘটনার সূত্রপাত। মুরাদের চাচার কাছ থেকে চার শতক জমি কিনে সেখানে ঘর নির্মাণ করতে গেলে সাব্বিরের সাথে তাঁর পরিবারের বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে ঘটনার দিন সাব্বির ও মানিকের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে মানিক পালিয়ে গেলে তাঁর ভাই মুরাদের ওপর হামলা চালান সাব্বির।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, রবিবার দুপুরে রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের মন্ডলের ঘাটা এলাকা থেকে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি এলজি, একটি দেশীয় রিভলবার ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পটিয়াপাড়ায় বসতবাড়ির রান্নাঘরের সানশেড থেকে আরও একটি এলজি, পাঁচটি কার্তুজ, দুটি চাপাতি, চারটি বড় ছোরা, দুটি ছোট ছোরা ও দুটি টিপ চাকু উদ্ধার করা হয়। এর মধ্যে একটি টিপ চাকু দিয়ে মুরাদকে আঘাত করা হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন সাব্বির। এ ঘটনায় অস্ত্র আইনে রাউজান থানায় মামলা দায়ের করে সাব্বিরকে আদালতে সোপর্দ করা হয়েছে। সাব্বিরের বিরুদ্ধে এর আগেও চাঁদাবাজি, অগ্নিসংযোগ, মাদক ও বিস্ফোরক আইনে ছয়টি মামলা রয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us