ঢাকা
১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু রংপুরে ২৪ ঘণ্টায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার ২৩ অস্ত্রসহ যুবক গ্রেফতার কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জোর দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মঙ্গলবার মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আপনার অভিযোগ, আপনার অধিকার’—নাগরিকদের জন্য অভিযোগ বক্স চালু মির্জা আব্বাসের গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির দাবি সংসদে সব ধরনের ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের আয় করমুক্ত: সংসদে অর্থমন্ত্রী
Advertise with us

রংপুরে ২৪ ঘণ্টায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার ২৩

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬   ৩১ বার পঠিত
রংপুরে ২৪ ঘণ্টায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার ২৩

ছবি: ফাইল ছবি

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে রংপুর রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় আট জেলার বিভিন্ন স্থান থেকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি পরিকল্পনার অভিযোগে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর রেঞ্জের আট জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী হিসেবে চিহ্নিত ২৩ জনকে গ্রেফতার করা হয়।

জেলাভিত্তিক গ্রেফতারের মধ্যে রংপুরে ৬ জন, গাইবান্ধায় ১ জন, কুড়িগ্রামে ৩ জন, লালমনিরহাটে ৪ জন, নীলফামারীতে ৪ জন, দিনাজপুরে ৪ জন এবং পঞ্চগড়ে ১ জন রয়েছেন। তবে ঠাকুরগাঁও জেলায় কাউকে গ্রেফতার করা হয়নি।

ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় এক বা একাধিক মামলা রয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us