ঢাকা
১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু রংপুরে ২৪ ঘণ্টায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার ২৩ অস্ত্রসহ যুবক গ্রেফতার কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জোর দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মঙ্গলবার মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আপনার অভিযোগ, আপনার অধিকার’—নাগরিকদের জন্য অভিযোগ বক্স চালু মির্জা আব্বাসের গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির দাবি সংসদে সব ধরনের ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের আয় করমুক্ত: সংসদে অর্থমন্ত্রী
Advertise with us

আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার মমতাজ

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬   ৪৮ বার পঠিত
আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার মমতাজ

ছবি: ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। একই মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের রূপনগর থানার ৭ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক রমজান আলী মাদবরকেও গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এদিন তাদেরকে ভার্চ্যুয়াল মাধ্যমে আদালতে হাজির দেখানো হয়।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ১১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাফিজুল ইসলাম এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামিরা আওয়ামী লীগের সক্রিয় নেতা-কর্মী। মামলার এজাহারনামীয় অন্যান্য আসামিদের সহায়তায় তারা এই মামলার ঘটনা সংঘটিত করেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আন্দোলন চলাকালে মিরপুর ১০ নম্বর গোলচত্বর ফলপট্টির কাছে অবস্থান করছিলেন ওমর ফারুক শাকিল ও তার দলের কয়েকজন কর্মী। এ সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে অতর্কিত বৃষ্টির মতো গুলিবর্ষণ শুরু করে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ওই সময় মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি ও ১২ নম্বর ওয়ার্ড যুবলীগের অস্ত্রধারী ক্যাডার মো. স্বাধীন অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়েন। এতে কয়েকজন কর্মীসহ ওমর ফারুক শাকিল গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তার নাকের ওপরে ও ডান চোখের নিচে সেলাই ও ব্যান্ডেজ করা হয়।

৭ আগস্ট পর্যন্ত ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর শাকিলকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করে পুনরায় অস্ত্রোপচার করা হয়।

ওই ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় শাকিলের বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

Advertise with us
Advertise with us
Advertise with us